ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

জাতিসংঘের সহায়তায় বিএনপির সঙ্গে আলোচনা হতে পারে, ইঙ্গিত দিলেন আমু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩
  • ১৫০ বার

সুষ্ঠু নির্বাচন করার বাধা কোথায়, তা জানতে বিএনপির সঙ্গে জাতিসংঘের মধ্যস্ততায় আলোচনা করতে চান বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। আজ মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ১৪ দলীয় দলের আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

বিএনপির উদ্দেশে আমির হোসেন আমু বলেন, ‘ঘোলাপানিতে মাছ শিকার করার ফন্দিফিকির আপনারা করেছেন। আজকেও করার অপচেষ্টা করেছেন। বিগত সময় যেমন জাতিসংঘ তারানকো সাহেবকে পাঠিয়েছিলেন, আমাদের দুই দলকে একসঙ্গে নিয়ে মিটিং করে বুঝেছিলেন। আজকেও প্রয়োজনে এই ধরনের গড়াগড়ি না করে জাতিসংঘের পক্ষ থেকে প্রতিনিধিদল আসুক।’

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর এ সদস্য বলেন, ‘আমরা বিএনপির সঙ্গে মুখোমুখি বসে আলোচনা করে দেখতে চাই। সুষ্ঠু নির্বাচন করার বাধা কোথায়? কীভাবে সেটা নিরসন করা যায়। এটা আলোচনার মধ্য দিয়েই সুরাহা হতে পারে। অন্য কোনো পথে নয়। অন্য কোনো পথে চেষ্টা করে যারা নির্বাচন বানচাল করে অসাংবিধানিক অবস্থা সৃষ্টি করতে চায়, অসাংবিধানিক জিনিস আনতে চায়, তাদের প্রতিহত করা হবে।’

১৪ দলের মুখপাত্র বলেন, ‘১৪ দল ঐক্যবদ্ধভাবে জোট নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেমনিভাবে ষড়যন্ত্র মোকাবিলা করেছিল, আগামীদিনেও সব ষড়যন্ত্র মোকাবিলা করে এই দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে অব্যাহত রাখবে। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

জাতিসংঘের সহায়তায় বিএনপির সঙ্গে আলোচনা হতে পারে, ইঙ্গিত দিলেন আমু

আপডেট টাইম : ১১:৫২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩