ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

হিলিতে ৩ দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম দ্বিগুণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:২৯:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩
  • ২৩১ বার

দিনাজপুরের হিলিতে কাঁচা মরিচের সরবরাহ কমের অজুহাতে তিন দিনের ব্যবধানে খুচরা বাজারে দাম দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। ফলে দিশেহারা হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষ। ব্যবসায়ীদের দাবি অনাবৃষ্টি সেই সঙ্গে প্রচণ্ড রোদ গরমে খেতেই ফসল নষ্ট হচ্ছে।

শনিবার (৩ জুন) হিলি বাজার ঘুরে দেখা যায়, গত তিন দিন আগেও খুচরা পর্যায়ে কাঁচা মরিচ প্রতি কেজি ৬০ টাকা দরে বিক্রি হয়েছিল। এখন তা আরও ৬০ টাকা বেড়ে ১২০ টাকায় বিক্রি হচ্ছে অর্থাৎ দাম দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে।

হিলি বাজারের কাঁচামাল ব্যবসায়ী সোহেল রানা জানান, তিন দিন আগেও যে কাঁচা মরিচ পাইকারদের কাছ থেকে কেজিতে ৫০ টাকায় কিনে ৬০ টাকা দরে বিক্রি করেছি। কিন্তু হঠাৎ করেই পাইকারি বাজারে দাম প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। ফলে বাধ্য হয়ে আমাদের বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

তিনি আরও জানান, বেশ কিছু দিন থেকে বৃষ্টি না হওয়া এবং গত কয়েকদিন থেকে প্রচণ্ড রোদ গরমে ক্ষেতেই মরিচ নষ্ট হচ্ছে। এতে সরবরাহ অনেকটাই কমে গেছে। ফলে দাম বৃদ্ধি পেয়েছে।

কাঁচা মরিচ কিনতে আসা ভ্যানচালক এনামুল হক জানান, গত রমজান মাস থেকেই শুকনো মরিচের দাম কয়েক দফায় বৃদ্ধি পেয়ে ৩৫০ টাকা থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। তাই তরকারি রান্নায় শুকনো মরিচের পরিবর্তে কাঁচা মরিচ ব্যবহার করে আসছি। কিন্তু আজ বাজারে এসে দেখি ৬০ টাকার কাঁচা মরিচ এক লাফেই ১২০ টাকাতে পৌঁছে গেছে। এমনিতে প্রতিটি নিত্য পণ্যের দাম অনেক বেশি। এভাবে মরিচের দাম বাড়তে থাকলে আমরা খেটে খাওয়া মানুষ কোথায় দাঁড়াব।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দিনাজপুরের সহকারী মমতাজ বেগম বলেন, নিত্য পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে কেউ যদি অযথা দাম বৃদ্ধি করে তাকে আইনের আওতায় আনা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

হিলিতে ৩ দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম দ্বিগুণ

আপডেট টাইম : ০১:২৯:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩