ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

গণভবনে আজমত উল্লা, প্রধানমন্ত্রীকে উপহার দিলেন বই

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩
  • ১৪৪ বার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সদ্য শেষ হওয়া গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের পরাজিত মেয়রপ্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খান। আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে ভোটে লড়ে হারের পর দলের ভেতরে-বাইরে নানা আলোচনার মধ্যেই দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করলেন তিনি।

রোববার (২৮ মে) বঙ্গভবনে ওই সৌজন্য সাক্ষাতে বঙ্গবন্ধুকে নিয়ে নিজের লেখা দুটো বই প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন আজমত উল্লা।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাক্ষাৎ এবং প্রধানমন্ত্রীর হাতে বই তুলে দেওয়ার দুটো ছবি পোস্ট করেছেন আজমত উল্লা খান। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আজ (রোববার) গণভবনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানস কন্যা, মানবতার মা, দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনা আপার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ।’

তবে কখন ওই সাক্ষাৎ করেছেন সে বিষয়ে পোস্টে বিস্তারিত জানাননি আজমত উল্লা। বিষয়টি নিয়ে কথা বলতে আজমত উল্লা খানের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এদিকে, অপর একটি ফেসবুক পোস্টে আজমত উল্লা খান লিখেছেন, ‘‘প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতকালে নিজের লেখা দুইটি বই ‘রাজনীতির মহাকবি স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ এবং ‘বঙ্গবন্ধুর নেতৃত্বগুণ : আদর্শ ব্যক্তি ও জাতি গঠনে অনুসরণীয় দৃষ্টান্ত’ শীর্ষক দুইটি বই তুলে দেই।’

অন্যদিকে পোস্টের ছবির নিচে আজমত উল্লা খানের ভক্ত, কর্মী-সমর্থকরা নানা ধরণের মন্তব্যও করেছেন। আল আমিন নামে একজন লিখেছেন, ‘আপনি হেরে গিয়েও জিতে গেছেন আজমত উল্লাহ খান।’

এছাড়া মাহবুবুর রহমান নামে অপর একজন মন্তব্য করেছেন, ‘পরাজয়ে ডরে না বীর। আপনার সুস্বাস্থ্য দীর্ঘজীবন কামনা করছি, আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে ভালো কিছু অপেক্ষা করছে।’

আবার এস এম গোলাম কিবরিয়া নামে একজন ভোটে পরাজয়ের জন্য দলের ভেতরের কিছু নেতাকর্মীদের অসহযোগিতার কথাও ইঙ্গিত করেছেন। তিনি মন্তব্য করেন, ‘ত্যাগী ও পরীক্ষিত নেতাদের বার বার পরীক্ষা দিতে হয়। তবে কষ্ট লাগে নিজ দলের মোনাফিক বেঈমানদের আচরণের জন্য। কষ্ট নিবেন না প্রিয় লিডার আল্লাহ তায়ালার পক্ষ থেকে ভালো কিছু অপেক্ষা করছে ইনশাআল্লাহ। শেখ হাসিনা আপনার পাশে আছেন ইনশাআল্লাহ।’

গত বৃহস্পতিবার (২৫ মে) গাজীপুর সিটি করপোরেশনের ৪৮০টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বেসরকারি ফলাফলে মেয়র পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন। যিনি সাবেক মেয়র ও আওয়ামী লীগ থেকে আজীবন বহিষ্কার হওয়া জাহাঙ্গীর আলমের মা। নির্বাচনে জায়েদা খাতুন মোট ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খান। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট।

এদিকে, আজমত উল্লা খান যেদিন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন, একই দিনে মাকে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন জাহাঙ্গীর আলম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

গণভবনে আজমত উল্লা, প্রধানমন্ত্রীকে উপহার দিলেন বই

আপডেট টাইম : ০৯:১৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩