ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

আওয়ামী লীগ যত জুলুম করবে, বিএনপি তত শক্তিশালী হবে: আমীর খসরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৫:১৭ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩
  • ১৫১ বার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ যত জুলুম করবে, বিএনপি তত শক্তিশালী হবে। দেশের জনগণ ভোটাধিকার, মানবাধিকার ও অর্থনৈতিক অধিকার ফিরে পেতে রাস্তায় নেমেছে। বিদ্যুতের উচ্চমূল্যের টাকা ও ব্যাংক লুটের টাকা আওয়ামী সিন্ডিকেটের পকেটে যাচ্ছে।

রবিবার (২৮ মে) বিকালে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে উদ্যোগে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশের জনগণ ভোটাধিকার, মানবাধিকার, অর্থনীতি, নিরাপত্তা, বাকস্বাধীনতা, গণমাধ্যমরে স্বাধীনতা অধিকার ফিরে পাওয়ার আন্দোলনে নেমেছে। এ আন্দোলন বিএনপির একার আন্দোলন নয়, দেশের সবার আন্দোলন। দেশের জনগণের এ আন্দোলন এখন আন্তর্জাতিক আন্দোলনে পরিণত হয়েছে। দেশের সমস্যা আন্তর্জাতিকীকরণ হয়ে গেছে। পুরো বিশ্ব আজ বাংলাদেশের দিকে তাকিয়ে আছে, নিরপেক্ষ নির্বাচনের দিকে তাকিয়ে আছে।

ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেস আলী মামুন, শরীফুল আলম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম ও উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

আওয়ামী লীগ যত জুলুম করবে, বিএনপি তত শক্তিশালী হবে: আমীর খসরু

আপডেট টাইম : ০৯:১৫:১৭ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩