ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

৩০০ আসনে প্রার্থী দেবে জাতীয় পার্টি: জি এম কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩
  • ১৫৫ বার

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে নাকি কোনো জোটে যাবে― তা খোলাসা করলেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, নির্বাচনের আগে অবস্থান এবং সাংগঠনিক শক্তির ওপর ভিত্তি করে এ সিদ্ধান্ত নেওয়া হবে।

বুধবার (২৪ মে) বিকেলে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসীরসহ জাতীয় পার্টির অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সরকার পতনে বিএনপির এক দফা প্রসঙ্গে জিএম কাদের বলেন, ‘আমরা এক দফার অবস্থানে নেই। আমরা অবস্থার পর্যবেক্ষণ করছি।

বিএনপির এক দফা নিয়ে তিনি বলেন, ‘সামনের দিকে নির্বাচন ঘনিয়ে আসলে সারা দেশের পরিস্থিতি কী হয়, তার ওপর ভিত্তি করে, আমাদের নেতাকর্মী এবং দলীয় নীতিনির্ধারক মহলের সাথে আলোচনা করে এবং দেশের মানুষের প্রতাশা পূরণে যেটা দরকার তখন সেটা আমরা করব। এ জন্যই এই মুহূর্তে আমরা এক দফা আন্দোলনের সাথে জড়িত হই নাই। ’

জি এম কাদের বলেন, ‘আমরা ৩০০ আসনে প্রার্থী দেব, এটা স্বাভাবিক। আমরা জাতীয় পার্টি এমন একটি রাজনৈতিক দল, যার দেশ শাসনের অভিজ্ঞতা আছে।

‌‘বাংলাদেশের সমস্ত নির্বাচনী এলাকায় আমাদের সমর্থক, ভোটার আছে। আমাদের কিছু না কিছু সংগঠক আছে, নেতৃত্ব আছে। আমরা সেটাকে সংগঠিত করতে চাই’, যোগ করেন জাপা চেয়ারম্যান।

জোট প্রসঙ্গে জাপা চেয়ারম্যান বলেন, ‘নির্বাচনের আগে অবস্থান এবং সাংগঠনিক শক্তির ভিত্তি করে যদি ভালো মনে হয় তাহলে কারো সাথে জোট করব।

তিনি বলেন, আর যদি আমাদের এককভাবে করার সামর্থ্য থাকে তাহলে আমরা সেভাবে চিন্তা করব। এখন পর্যন্ত আমরা এ ব্যপারে কোনো সিদ্ধান্ত নিইনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

৩০০ আসনে প্রার্থী দেবে জাতীয় পার্টি: জি এম কাদের

আপডেট টাইম : ০৯:৫৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩