ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

জনদুর্ভোগ লাঘবে আল্লাহভীরু মেয়র নির্বাচিত করার বিকল্প নেই: চরমোনাই পীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩
  • ১৬৭ বার

দুর্নীতিমুক্ত সিটি গড়ে তোলার লক্ষ্যে আসন্ন গাজীপুর সিটি নির্বাচনে আল্লাহভীরু ও যোগ্য দক্ষ মেয়র নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

মঙ্গলবার এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছেন তিনি।

চরমোনাই পীর বলেন, উন্নয়নের প্রধান অন্তরায় দুর্নীতি, তাই দুর্নীতিমুক্ত নগর প্রতিষ্ঠায় নীতিবান ও আল্লাহভীরু মেয়রের বিকল্প নাই। আমরা যদি যোগ্য, দক্ষ ও আল্লাহভীরু নীতিবান মেয়র নির্বাচিত করতে ভুল করি তাহলে জনগণকেই এর খেসারত দিতে হবে।

তিনি আরও বলেন, সন্ত্রাস-দুর্নীতি ও ক্যাসিনোমুক্ত স্মার্ট গাজীপুর সিটি গড়তে হলে আল্লাহভীরু মেয়র নির্বাচিত করতে হবে। কারণ, সিটিবাসীর জনদুর্ভোগ লাঘবে আল্লাহভীরু মেয়র নির্বাচিত করার বিকল্প নেই। অতীতে যারাই ক্ষমতায় ছিল তারাই সন্ত্রাস-দুর্নীতির মাধ্যমে নগরীকে দূষিত নগরীতে পরিণত করেছে।

নিজ দলের প্রার্থীকে যোগ্য ও আল্লাহভীরু দাবি করে চরমোনাই পীর বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মনোনীত মেয়র প্রার্থী দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানকে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করুন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

জনদুর্ভোগ লাঘবে আল্লাহভীরু মেয়র নির্বাচিত করার বিকল্প নেই: চরমোনাই পীর

আপডেট টাইম : ১১:৫১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩