ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

সরকার এখন বেসামাল, জনগণের রোষানল থেকে রেহাই নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩
  • ১৮৪ বার

নিজেদের অস্তিত্বের প্রশ্নে আওয়ামী লীগ সরকার এখন বেসামাল হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৮ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন ফখরুল।

তিনি বলেন, ‘আওয়ামী কর্তৃত্ববাদী সরকার এখন নিজেদের অস্তিত্বের প্রশ্নে বেসামাল হয়ে উঠেছে। তাই অবৈধ শাসকগোষ্ঠী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নানা কায়দায় জুলুম-নির্যাতন চালিয়ে দেশের মানুষকে ভীতসন্ত্রস্ত রাখতে নিষ্ঠুর পথ অবলম্বন করছে।

তারই ধারাবাহিকতায় বুধবার (১৭ মে) দিনগত রাতে জামালপুর ও শেরপুর জেলায় অর্ধশত কর্মীকে গ্রেফতার করা হয়েছে। ’

বিএনপি মহাসচিব বলেন, জেলায় জেলায় বিএনপি যে সমাবেশের ঘোষণা দিয়েছে, তা বানচাল করার লক্ষ্যে জনবিচ্ছিন্ন সরকার এ ধরনের অপকর্ম চালাচ্ছে। অবৈধ সরকার যতই ষড়যন্ত্র এবং বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতনের খড়্গ নামিয়ে আনুক না কেন, জনগণের রোষানল থেকে রেহাই পাবে না। ’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

সরকার এখন বেসামাল, জনগণের রোষানল থেকে রেহাই নেই

আপডেট টাইম : ১১:৩৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩