ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

তারেকের আসল লোক আমীর খসরু, ফখরুল নন: কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩০:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩
  • ১৫২ বার

কে এবং কারা নির্বাচন রুখতে আসে সেটা আওয়ামী লীগের নেতাকর্মীরা দেখবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচনে আসা ছাড়া বিএনপির বিকল্প পথ নেই বলেও উল্লেখ করেন সেতুমন্ত্রী।

শনিবার (১৩ মে) বিকেলে রাজধানীর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান প্রাঙ্গণে বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্র মিথ্যাচার ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সভায় এ কথা বলেন ওবায়দুল কাদের।

‘বিদেশিরা পরামর্শ দিতে পারে, কিন্তু ক্ষমতায় বসাতে পারবে না বলে জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, ক্ষমতায় বসাতে পারে দেশের জনগণ। আর আওয়ামী লীগ দেশের জনগণের ওপর নির্ভর করে।

এ সময় বিএনপির রাজনীতি নিয়ে মন্তব্য করতে গিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘তারেকের আসল লোক আমীর খসরু, মির্জা ফখরুল নয়। ’

দণ্ডিত ব্যক্তি আরেক রহমানের নির্দেশে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চলছে বলে অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, বিএনপির আন্দোলনের ডাক আসে টেমস নদীর ওপার থেকে। যিনি আন্দোলনের নির্দেশ দেন তিনি পলাতক ও দণ্ডিত আসামি।

দণ্ডিত ব্যক্তির বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হবে উল্লেখ করে আওয়মী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘অনলাইনে দণ্ডিত ব্যক্তি বক্তৃতা করতে পারবেন না, অথচ তারেক রহমান দিনের পর দিন অনলাইনে বক্তব্য দিচ্ছেন। বিষয়টি নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করছি। ’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

তারেকের আসল লোক আমীর খসরু, ফখরুল নন: কাদের

আপডেট টাইম : ০৮:৩০:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩