ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

সংবিধান অনুযায়ী যথাসময়েই নির্বাচন হবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫০:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩
  • ১৮২ বার

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা মতিয়া চৌধুরী বলেছেন, নির্বাচন নিয়ে অনেক কথাবার্তা আছে। তবে, সংবিধান অনুযায়ী যথাসময়েই নির্বাচন হবে।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার (৮ মে) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বঙ্গবন্ধু দুস্থ কল্যাণ সংস্থা এ আলোচনা সভার আয়োজন করে।

মতিয়া চৌধুরী বলেন, শেখ হাসিনা কোনোদিন পেছনের দুয়ার দিয়ে ক্ষমতায় আসেননি। যারা এগুলো নিয়ে কথা বলেন, তারা বলার খাতিরেই বলেন।

ড. ওয়াজেদ মিয়াকে স্মরণ করে মতিয়া চৌধুরী বলেন, ‘তিনি মনে-প্রাণে একজন বিজ্ঞানী ছিলেন। আমরা অনেক সময় নাটক বা সিনেমায় দেখি, কিছু প্রফেসর থাকেন ভোলাভালা, তিনিও সেভাবে চলতেন। দেশ-জাতির জন্য তিনি সব সময় সজাগ ছিলেন।’

আলোচনা সভায় পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেন, আন্দোলন করতে শক্তি লাগে এবং মানুষের ভালোবাসা লাগে। বিএনপির আন্দোলনের শক্তি তো নাই, এমনকি মানুষের ভালোবাসাও নাই।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে স্লোগান হয়—মা ও পুতে মিল্লা, দেশ খাবে গিল্লা। আর বিরোধী দলে থাকলে ওরা আগুনসন্ত্রাস করে, পেট্রল বোমা মারে, মানুষ মারে। নির্বাচন প্রতিহতের নামে এহেন কোনো সন্ত্রাস নেই যে বিএনপি করেনি। ওরা বিচ্ছিন্নতাবাদী দল, তাদেরকে রাজনৈতিক দল বলে আমি মনে করি না।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু দুস্থ কল্যাণ সংস্থার সভাপতি মাহাবুব হোসেন। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ রোকন উদ্দিন পাঠান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

সংবিধান অনুযায়ী যথাসময়েই নির্বাচন হবে

আপডেট টাইম : ১২:৫০:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩