ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

নির্বাচনের কার্যক্রম শুরু হলে বলতে পারবো কে আমার প্রতিদ্বন্দ্বী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩
  • ১৭৯ বার

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, বাহান্ন বছরে বরিশাল সিটি করপোরেশনে যে উন্নয়ন হয়েছে, আমি নির্বাচিত হতে পারলে তার চেয়ে বেশি উন্নয়ন করবো। যারা বলছে আওয়ামী লীগ আমাকে সাপোর্ট করছে আমি তাদের বলতে চাই তাহলে তো আওয়ামী লীগ আমাকে নির্বাচিত করেই দিয়েছে।

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন পাওয়ার পর প্রথমবারের মতো সোমবার  (৮ মে) বিকেলে বরিশালে এসেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। এ সময় তাকে নিয়ে নগরীতে মোটর শোভাযাত্রা করেন দলের নেতাকর্মীরা।

এছাড়া বরিশালে পৌঁছে নগরীর আমতলার মোড় পানির ট্যাংকি এলাকায় সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন। এ সময় তিনি বলেন, ভোটার ভোট দেয় শান্তি পাওয়ার জন্য, অধিকার বাস্তবায়নের জন্য। যার মাধ্যমে শান্তি এবং অধিকার বাস্তবায়ন হবে তাকেই তো মানুষ ভোট দিবে। আমি কাউকে প্রতিযোগী মনে করি না। আমি মনে করি সবাই আমরা প্রতিযোগীতা মূলক অংশগ্রহন করেছি। আর নির্বাচনের কার্যক্রম শুরু হলেই বলতে পারবো কে আমার প্রতিদ্বন্দ্বী।

তিনি আরও বলেন, আমি যদি মেয়র হতে পারি তাহলে সাবেক মেয়রসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ নিয়ে এক টেবিলে বসে পরামর্শের ভিত্তিতে কাজ করবো। যারা অতিতে মেয়র ছিলেন তাদের অভিজ্ঞতা বুদ্ধি পরামর্শ নিয়ে আমি কাজ করবো।

এর আগে গত ২৭ এপ্রিল ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে দলের জ্যেষ্ঠ নায়েবে আমীর সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের নাম ঘোষণা করেন দলের আমীর ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। মনোনয়ন পাওয়ার পর থেকেই ঢাকায় অবস্থান করছিলেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

নির্বাচনের কার্যক্রম শুরু হলে বলতে পারবো কে আমার প্রতিদ্বন্দ্বী

আপডেট টাইম : ১২:১১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩