ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন খালেদা জিয়ার পুত্রবধূ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৮:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩
  • ১৬৪ বার

অসুস্থ মা এবং শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে ঈদ করে লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন খালেদা জিয়ার পুত্রবধূ শর্মিলা রহমান সিঁথি। তিনি ঢাকা এসে প্রায় দেড় মাস সময় কাটান।

রোববার (০৭ মে) মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

চলতি বছরের ২১ মার্চ নিজের অসুস্থ মা এবং শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে ঈদ করতে ঢাকায় আসেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সিঁথি।

ঢাকায় এসে প্রথমে খালেদা জিয়ার গুলশানের বাসায় ওঠেন। পরদিন মাকে দেখতে বনানীর বাসায় যান। ঈদের কয়েকদিন আগে লন্ডন থেকে সিঁথির দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমানও ঢাকায় আসেন। তারাও মায়ের সঙ্গে লন্ডন ফিরে গেছেন।

২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমান কোকো। তার মৃত্যুর পর দুই মেয়েকে নিয়ে লন্ডনে বসবাস করছেন সিঁথি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন খালেদা জিয়ার পুত্রবধূ

আপডেট টাইম : ১২:২৮:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩