ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে উন্নীতকরণের কাজ চলমান পুলিশে বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন ইহুদিদের জীবনে কিয়ামতের প্রলয়! তেল আবিব-জেরুজালেম জ্বালিয়ে দেওয়ার শপথ হিজবুল্লাহর ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: বিশ্বের নজর এখন ইসলামাবাদে বাণিজ্য ঘাটতি ৮ মাসে দুই লাখ কোটি টাকা অতিক্রম শ্রমিক নিয়োগে ‘জিরো কস্ট’ নীতি, মালয়েশিয়ার বাজারে ফিরছে বাংলাদেশ কুড়িগ্রামে পেঁয়াজ বীজ উৎপাদন, আশার আলো দেখছেন কৃষকেরা বিশ্বকাপের আগে আর্জেন্টিনার শেষ দুই ম্যাচের সূচি ঘোষণা

আমরা ছাত্রলীগ করতাম বঙ্গবন্ধুর মতো জাতীয় নেতাকে আমরা হারাতাম: ফিরোজ রশীদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০১৬
  • ৩৬৩ বার

অতীত বিতর্কিত কর্মকাণ্ডের পরও জাসদকে সংসদে নিয়ে আসায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য আসম ফিরোজ রশীদ। তিনি বলেছেন, অবস্থা দেখে মনে হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনকার গুপ্তহত্যাকারীদেরও ভবিষ্যতে সংসদে নিয়ে আসতে পারেন। অবশ্য এ সময় প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সংসদ কক্ষে উপস্থিত ছিলেন না।

মঙ্গলবার দুপুরে সংসদের আইন প্রণয়ন কাজ শেষে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে ফিরোজ রশীদ বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী

তো নীলকণ্ঠ। বিষ খেয়ে হজম করতে পারেন। উনি সমস্ত বিষ খেয়ে হজম করে…জাসদ আজ সংসদে আছে। আমার মনে হয়, ভবিষ্যতে…এখন যারা গুপ্তহত্যা করছে তাদেরও উনি সংসদে নিয়ে আসবেন।’

আলোচনার শুরুতে সভাপতির আসনে বসা ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়াকে উদ্দেশ করে ফিরোজ রশীদ বলেন, টেলিভিশনে আপনাকে এবং সরকারি দলকে বেশি দেখায়। কারণ হলো, তথ্যমন্ত্রী জাসদ। আমরা ছাত্রলীগ করতাম। একসঙ্গে মুক্তিযুদ্ধ করেছি, এক বিছানা থেকে উঠে এসে উনি আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরেছেন। গুনে গুনে আমাদের ২০ লাখ লোককে হত্যা করল। সেদিন গণবাহিনী গঠন করে বেছে বেছে আওয়ামী লীগের নেতা-কর্মীদের হত্যা না করলে দেশের দুর্দিন হতো না। বঙ্গবন্ধুর মতো এত বড় জাতীয় নেতাকে আমরা হারাতাম না। সে জন্য জাতি আজ পর্যন্ত ভুগছে।

সোমবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের দেয়া বক্তব্যকে সমর্থন করে ফিরোজ রশীদ বলেন, সৈয়দ আশরাফ যথার্থ বলেছেন। এই ইনু সাহেবরা জাসদ করে…সংসদে ঢুকে এসব করছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে উন্নীতকরণের কাজ চলমান

আমরা ছাত্রলীগ করতাম বঙ্গবন্ধুর মতো জাতীয় নেতাকে আমরা হারাতাম: ফিরোজ রশীদ

আপডেট টাইম : ১১:৩৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০১৬