ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

সিটি করপোরেশন নির্বাচন সিলেট-বরিশাল-গাজীপুরে নৌকার নতুন মাঝি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩০:০৬ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩
  • ১৯০ বার

দেশের পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর মধ্যে সিলেট, বরিশাল ও গাজীপুরে নতুন তিনজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। রাজশাহী ও খুলনায় আগের প্রার্থীরা বহাল আছেন।

দলীয় সূত্রে জানা যায়, গত সিটি নির্বাচনে সিলেট থেকে মনোনয়ন পেয়েছিলেন বদরউদ্দিন আহমদ কামরান। তিনি বিএনপির আরিফুলের কাছে হেরে যান। এবার কামরানের বদলে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে। বরিশাল সিটিতে বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর পরিবর্তে আওয়ামী যুবলীগের সদস্য খোকন সেরনিয়াবাতকে এবং গাজীপুর সিটিতে বহিষ্কৃত মোহাম্মদ জাহাঙ্গীর আলমের স্থলে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খানকে মনোনয়ন দেওয়া হয়েছে।

অপর দুই সিটির নৌকার মাঝি হয়েছেন, খুলনা সিটি করপোরেশনে তালুকদার আবদুল খালেক ও রাজশাহীতে খায়রুজ্জামান লিটন।

শনিবার (১৫ এপ্রিল) দুপুরে আওয়ামী লীগের স্থানীয় সরকার ও জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় তাদের চূড়ান্ত করা হয়। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন দলটির সাধারণ সম্পাদক ও মনোনয়ন বোর্ডের সদস্য ওবায়দুল কাদের।

এর আগে বেলা ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা শুরু হয়। সভায় সভাপতিত্বে করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভায় আরও উপস্থিত ছিলেন আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসানাত আব্দুল্লাহ, কাজী জাফর উল্যাহ, ড. মো. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, মো. রাশিদুল আলম, জাহাঙ্গীর কবির নানক, মাহবুব উল আলম হানিফ, ডা. দীপু মনি, ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও ড. আবদুস সোবহান গোলাপ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

সিটি করপোরেশন নির্বাচন সিলেট-বরিশাল-গাজীপুরে নৌকার নতুন মাঝি

আপডেট টাইম : ১০:৩০:০৬ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩