ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

ভিক্ষুকের বাড়িতে ঈদ সামগ্রী নিয়ে হাজির মানবিক ইউএনও

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২২:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩
  • ১৮৬ বার
মদন (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণা মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের আখাশ্রী গ্রামের ভিক্ষুক কালেমা আক্তারের বাড়িতে ঈদ সামগ্রী নিয়ে হাজির হয়েছেন মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিনা শাহরীন। শনিবার (১৫ এপ্রিল) দুপুরে চাল, ডাল, তেল, সেমাই, নুডুলস চিনিসহ ঈদ সামগ্রী ভিক্ষুকের বাড়িতে নিজ হাতে পৌঁছে দেন তিনি।
গত বৃহস্পতিবার (১৩ এপ্রিল) উপজেলার নায়েকপুর ইউনিয়নে দুস্থদের জন্য ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়। সেখানে কালেমা আক্তার নামের এক ভিক্ষুক চাল না পেয়ে কান্না করতে থাকেন। এ নিয়ে গত শুক্রবার (১৪ এপ্রিল) গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পর বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে।
পরে শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা শাহরীন ঈদ সামগ্রী নিয়ে তার বাড়িতে যান। তাকে চাল, ডাল, তেল, সেমাই, চিনি, নুডুলস সহ ঈদ সামগ্রী উপহার দেন। এছাড়াও ওই ভিক্ষুককে পুর্নবাসন করার আশ্বাস দেন। অপর দিকে তালিকায় নাম থাকার পরেও যে দুস্থরা চাল পায়নি তাদেরকে চাল দেওয়ার ব্যবস্থা করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার(ইউএনও) এই মানবিক কার্যাবলীতে প্রশংসিত হয়েছেন সর্ব মহলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা শাহরীন বলেন, গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি আমার নজরে আসে। আমি নিজে ওই ভিক্ষুকের জন্য ঈদ উপহার নিয়ে তার বাড়িতে পৌঁছে দিয়েছি। তাকে ভিক্ষুক পুনর্বাসনের আওতায় আনার জন্য সবাজ সেবা কর্মকর্তার সাথে কথা বলবো।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

ভিক্ষুকের বাড়িতে ঈদ সামগ্রী নিয়ে হাজির মানবিক ইউএনও

আপডেট টাইম : ০৯:২২:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩