ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

বাঙালির চেতনার ইতিহাস ঐতিহ্যের ঠিকানা পয়লা বৈশাখ: কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩
  • ১৭১ বার

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বৈশাখ আত্মপরিচয় প্রকাশ করার দিন, অন্যদিকে অসাম্প্রদায়িক চেতনা প্রকাশের দিন। উৎসবমুখর পরিবেশে বাঙালি পহেলা বৈশাখ উদযাপন করছে। বাঙালির চেতনার ইতিহাস ঐতিহ্যের ঠিকানা পহেলা বৈশাখ।

পহেলা বৈশাখ উপলক্ষে শুক্রবার রাজধানীর বাহাদুর শাহ পার্কে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শোভাযাত্রাপূর্ব সমাবেশে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, পহেলা বৈশাখসহ বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে আওয়ামী লীগ আগেও ছিল এখনও আছে। কে পালন করল, কে করল না- তাতে আমাদের কোনো আগ্রহ নেই, আমরা পালন করব। যতদিন আওয়ামী লীগ থাকবে ততদিন বৈশাখ উদযাপন করা হবে।

ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির চেতনা হচ্ছে পহেলা বৈশাখ। প্রধান শত্রু হচ্ছে সাম্প্রদায়িকতা। বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িকতার ডালপালা গজাচ্ছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা (বিএনপি) সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে, তাদের আদর্শ দ্বিজাতিতত্ত্ব ও বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা করা। এ অশুভ সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করে বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা এগিয়ে যাবে। আমরা বাংলা ও বাঙালি চেতন ধারণ করি।

এ সময় সবাইকে ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িক ও অশুভ শক্তিকে প্রতিহত করার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

পরে ওবায়দুল কাদেরের বক্তব্য শেষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। এতে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম ছাড়াও দলের সিনিয়র নেতাসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বাঙালির চেতনার ইতিহাস ঐতিহ্যের ঠিকানা পয়লা বৈশাখ: কাদের

আপডেট টাইম : ০৯:৫১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩