ঢাকা ০৭:৪১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

পহেলা বৈশাখ বাঙালির মহা ঐক্যের দিন: জিএম কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩
  • ১৬৭ বার

বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে প্রাণঢালা শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) এক বানীতে তিনি বলেন, সার্বজনীন বাংলা নববর্ষ ১৪৩০ সমাগত। বাংলা নতুন বছরে দেশবাসীকে আমি অভিনন্দন জানাচ্ছি। এ উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বে বিভিন্ন প্রান্তে অবস্থানরত বাংলা ভাষাভাষিদের প্রতি রইলো শুভেচ্ছা ও ভালোবাসা।

তিনি বলেন, পহেলা বৈশাখ মানেই হচ্ছে, পুরনো, জরাজীর্ণ এবং অশুভকে পেছনে ফেলে নতুন উদ্যমে সামনে এগিয়ে চলা। ব্যর্থতার সব গ্লানি মুছে সাফল্যের সিঁড়ি বেয়ে বিজয় রথে এগিয়ে চলতে অনুপ্রেরণা যোগায় পহেলা বৈশাখ।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, পহেলা বৈশাখ বাঙালীর মহা ঐক্যের দিন। পহেলা বৈশাখ আমাদের ধর্ম, বর্ণ, জাত বা গোত্রের সীমারেখা ভেঙে এক সঙ্গে একই পথে চলতে সাহস জোগায়। সৌহার্দ্য, সম্প্রীতি ও সুন্দরের জয়গানে পহেলা বৈশাখ সংহতি অনুষঙ্গ।

তিনি বলেন, মুঘল সম্রাট আকবরের আমলে কর বা রাজস্ব আদায়ের জন্য বাংলা সন গণনা শুরু হয়। কিন্তু, এখন পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতি লালন ও বিকাশের অসাধারণ অধ্যায়। আমাদের প্রিয় নেতা, প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ পহেলা বৈশাখকে বাঙালীর প্রাণের উৎসবে পরিণত করতে দিনটিকে সরকারি ছুটি ঘোষণা করেন। এরপর থেকে বাংলাদেশে পহেলা বৈশাখ মানেই রঙিন উৎসবে বাঙালির প্রাণের সঞ্চার। এই মহালগ্নে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি।

বাংলা নববর্ষে সবার উন্নতি, সম্বৃদ্ধি ও কল্যাণ কামনা করছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

পহেলা বৈশাখ বাঙালির মহা ঐক্যের দিন: জিএম কাদের

আপডেট টাইম : ০৯:৩৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩