ঢাকা ১১:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকা দক্ষিণে তিন পদে দায়িত্বে থাকা আলোচিত মনোয়ারকে বদলি নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান

সুশীলদের সহিংসতা ও ভয় দেখানোয় উদ্বেগ যুক্তরাষ্ট্রের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩
  • ১৭৮ বার

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনেসহ মিডিয়া এবং সুশীল সমাজের বিরুদ্ধে সহিংসতা এবং ভয় দেখানোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় সোমবার (১০ এপ্রিল) দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠককালে এমন উদ্বেগ প্রকাশ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

ঢাকার মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (১১ এপ্রিল) রাতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্কিন প্রধান উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল জোর দিয়ে বলেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং মানবাধিকারের প্রতি সম্মান গুরুত্বপূর্ণ। কারণ আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর করতে চাই।

বেদান্ত প্যাটেল বলেন, বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা শরণার্থীদের আতিথেয়তার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান এবং ২০১৭ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তায় প্রায় ২ দশমিক ১ বিলিয়ন ডলারের কথা তুলে ধরেন, যার মধ্যে বিশ্ব খাদ্যের জন্য ২৩ দশমিক ৮ মিলিয়ন ডলারের নতুন সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে।

বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মানব ও শ্রম অধিকার এবং মত প্রকাশের স্বাধীনতার প্রচারে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন বলে জানান বেদান্ত প্যাটেল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকা দক্ষিণে তিন পদে দায়িত্বে থাকা আলোচিত মনোয়ারকে বদলি

সুশীলদের সহিংসতা ও ভয় দেখানোয় উদ্বেগ যুক্তরাষ্ট্রের

আপডেট টাইম : ০৯:১৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩