ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

আন্তর্জাতিক চক্রান্ত জোরেশোরে চলছে : শেখ পরশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৬:২৩ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩
  • ১৮২ বার

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, পরিকল্পিত নীলনকশায় বাংলাদেশের বিরুদ্ধে জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্ত জোরেশোরে চলছে। সরকারকে ব্যর্থ প্রমাণ করতে এ চক্রান্ত করা হচ্ছে।

শনিবার (৮ এপ্রিল) ঢাকা মহানগর উত্তর যুবলীগের উদ্যোগে খাদ্যসামগ্রী উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শেখ ফজলে শামস্ পরশ বলেন, সরকারকে ব্যর্থ প্রমাণের পরিকল্পিত নীলনকশার বাস্তবায়ন চলছে। এমন পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে যেন সাধারণ মানুষ সরকারের প্রতি আস্থা হারায়। দেশের জনগণকে বিভ্রান্ত করতে সুশীল সমাজের একটি অংশ এখন তৎপর। এক-এগারোর কুশীলবরা এ নীলনকশা বাস্তবায়নে মাঠে নেমেছেন।

তিনি বলেন, ধারাবাহিকভাবে ২০০৮ সালের পর দেশে গণতন্ত্র অব্যাহত রয়েছে। কিছু প্রতিবন্ধকতা ও সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু কিছু গণমাধ্যম নগ্নভাবে বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ। চক্রান্তকারীরা দেশটাকে ঝুঁকিপূর্ণ, সংকটময় ও রাষ্ট্রকে ব্যর্থ দেখানোর জন্য মরিয়া হয়ে উঠেছে।

এ সময় আরও বক্তব্য দেন যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ, হাবিব হাসান এমপি, সুভাষ চন্দ্র হাওলাদার প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

আন্তর্জাতিক চক্রান্ত জোরেশোরে চলছে : শেখ পরশ

আপডেট টাইম : ১০:০৬:২৩ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩