ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

বিদেশি বিবৃতি কখনও বাধা হয়ে দাঁড়ায়নি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩
  • ১৮৩ বার

দেশের বিভিন্ন ইস্যুতে বিদেশিদের বিবৃতি কখনও সরকারের জন্য বাধা হয়ে দাঁড়ায়নি, ভবিষ্যতেও হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিক নির্যাতন ও হয়রানির ঘটনায় বিদেশিদের বিবৃতিতে বাংলাদেশের ভাবমূর্তিতে ন্যূনতম আঁচড়ও পড়বে না। এ ধরনের মন্তব্য বা বিবৃতি সরকারের জন্য বাধার কারণ নয়।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা, ভাষা আন্দোলন, ৩০ লাখ শহীদের আত্মদান, এগুলো এত ঠুনকো বিষয় নয়। আমাদের সবার দায়িত্ববান হওয়ার প্রয়োজন আছে। তবে যাইহোক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশকে শক্ত হাতে সঠিক দিকনির্দেশনা দিয়ে সামনের দিনগুলোতে এগিয়ে নিয়ে যাবেন। এ ধরনের মন্তব্য, বিবৃতি বা অন্য কোনো কিছু- এগুলো কখনো বাধা হয়ে দাঁড়ায়নি এবং ভবিষ্যতেও হবে না।

শাহরিয়ার আলম বলেন, যে দেশগুলো বিবৃতি দেয়, সেসব দেশে আইন রয়েছে যে, রাস্তায় দাঁড়িয়ে একটি গাড়ির পথরোধ করে দাবি প্রতিষ্ঠার চেষ্টা করা হলে সাত বছরের জেল হবে। সে দেশেও আইন পরিবর্তনের জন্য মানুষ রাস্তায় নামছে।

তিনি বলেন, জবাবদিহিতার ক্ষেত্রে বর্তমান সরকারের যে অর্জন, তা পৃথিবীর বেশির ভাগ দেশ পারেনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বিদেশি বিবৃতি কখনও বাধা হয়ে দাঁড়ায়নি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ০৪:৩৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩