ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

ছেলের জন্মদিন পালন করলেন শাকিব-বুবলী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩
  • ১৯১ বার

ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান ও জনপ্রিয় নায়িকা বুবলীর সন্তান শেহজাদ খান বীরের জন্মদিন পরিবারের সঙ্গে  ঘরোয়াভাবে পালন করা হয়েছে।

মঙ্গলবার রাতে শাকিবের গুলশানের বাসায় ঘরোয়াভাবে বীরের জন্মদিনের কেক কাটা হয়। সেখানে বীরকে নিয়ে হাজির হন বুবলী। এছাড়াও শাকিবের বাবা, মা, ভগ্নীপতি, বোনের ছেলে-মেয়েসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সবাই মিলে এদিন মেতে ওঠেন ছোট্ট বীরের জন্মদিন উদযাপনে। জানা গেছে, জন্মদিনে ছেলে বীরকে একটি লাল গাড়ি উপহার দিয়েছেন শাকিব খান।

আর সেই গাড়িতে বসেই ক্যামেরাবন্দী হয়েছেন বীর। এসময় বেশ উচ্ছ্বসিত দেখা গেছে বুবলী ও বীরকে। ওই মুহূর্তের কয়েকটি ছবি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করেছেন বুবলী। সঙ্গে লিখেছেন, ‘পরিবারের মূল্যবান কিছু মুহূর্ত’।

এর আগে, গতকাল শাকিব খান তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘শুভ জন্মদিন বাবা। ’ সন্তানের জন্মদিন উপলক্ষ্যে বুবলীও একটি পোস্ট দিয়েছেন।

বুবলী লিখেছেন, ‘তুমি আমার অক্সিজেন লক্ষীমানিক, আমার পুরো পৃথিবী! অনেক অনেক দোআ আর ভালোবাসা তোমার জন্য। শুভ জন্মদিন আমার কলিজা বাবা। ’

উল্লেখ্য, ২০১৮ সালের ২০ জুলাই বুবলীকে বিয়ে করেন শাকিব খান। এরপর তাদের ঘরে একমাত্র সন্তান বীরের জন্ম হয় ২০২০ সালের ২১ মার্চ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

ছেলের জন্মদিন পালন করলেন শাকিব-বুবলী

আপডেট টাইম : ০১:০১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩