ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

দেশের নিরাপত্তা ব্যবস্থা সবল বলেই আমরা এগিয়ে যাচ্ছি: স্বরাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৮:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩
  • ১৯৯ বার

স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান বলেছেন, দেশ এগিয়ে যাচ্ছে, উন্নয়নের মহাস্রোতে আছি আমরা। দেশে যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো না থাকত, আইনশৃঙ্খলা বাহিনী যদি সঠিকভাবে কাজটি না করত, তাহলে দেশের উন্নয়ন থমকে যেত। এটি শুধু আমাদের কথা নয়, এটি সারা বিশ্বের কথা। আইনশৃঙ্খলা বাহিনী সঠিকভাবে কাজ করছে বলেই দেশে সুন্দর আইনশৃঙ্খলা পরিস্থিতি উপহার দিতে পেরেছি।

উন্নয়নে নারীদের অংশীদারিত্ব নিয়ে তিনি বলেন, নারীদের পাশে রেখে আমরা কাজ করে চলেছি বলেই দেশ এগিয়ে যাচ্ছে। দেশের সার্বিক উন্নয়নে নারীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

রবিবার (১২ মার্চ) বিকালে জামালপুর শহরের পলাশগড়ে জামালপুর রিক্রিয়েশন ক্লাব উদ্বোধন উপলক্ষে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ মির্জা আজমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামালপুর রিক্রিয়েশন ক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ ফারুক আহাম্মেদ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল, সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, দুর্নীতি দমন কমিশনের কমিশনার জহুরুল হাসান, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান, সাবেক সিনিয়র সচিব ড. মোহাম্মদ জাফর উদ্দিন, অতিরিক্ত আইজিপি মাহবুবর রহমান, ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, ঢাকা ক্লাবের সভাপতি খন্দকার মহিউজ্জামান রোমেল, গুলশান ক্লাবের সভাপতি রফিকুল আলম হেলাল, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি বাবু দেবদাস ভট্টাচার্য, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, পুলিশ সুপার নাছির উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জামালপুর পৌরসভার মেয়র ও রিক্রিয়েশন ক্লাবের কোষাধ্যক্ষ আলহাজ মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু প্রমুখ।

জামালপুর রিক্রিয়েশন ক্লাবের উদ্বোধনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হলো। জামালপুরবাসী সুস্থ বিনোদনের জন্য একটা সুন্দর পরিবেশ উপহার পেল। এখানে থাকবে সব ধরনের ইনডোর গেম, জিমনেসিয়াম, লেক, সুইমিংপুল, ওয়াক ওয়ে, ক্যাফেটেরিয়া, আবাসিক হোটেল, কটেজসহ প্রায় ৩৮ প্রকার বিনোদনের সুবিধা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

দেশের নিরাপত্তা ব্যবস্থা সবল বলেই আমরা এগিয়ে যাচ্ছি: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ১২:০৮:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩