ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

মিছিল-স্লোগানে মুখরিত প্রধানমন্ত্রীর জনসভা ময়মনসিংহ নগরে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১০:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩
  • ১৭৯ বার

ময়মনসিংহ যেন হয়ে উঠেছে মিছিলের নগরী। সকাল থেকেই মিছিলে আর স্লোগানে উত্তাল নগরীরর সড়কগুলো। ময়মনসিংহের ১৩ উপজেলাসহ নেত্রকোনা, জামালপুর ও শেরপুরের দলীয় নেতারা বিশাল বিশাল মিছিল নিয়ে সকাল থেকেই নগরীতে প্রবেশ করে। সবার উদ্দেশ্য জনসভাস্থল সার্কিট হাউজের মাঠ।

আওয়ামী লীগ নেতা-কর্মীরা মিছিল থেকে বঙ্গবন্ধু আর শেখ হাসিনার স্লোগান দিচ্ছেন। মিছিলে নেতা-কর্মীদের হাতে দেখা মেলে বর্তমান সরকারের নানা উন্নয়ন প্রকল্পের ছবি সম্বলিত প্ল্যাকার্ড, ব্যানার আর দলীয় প্রতীক নৌকার ছবি। সকাল থেকেই ময়মনসিংহ নগরের বিভিন্ন সড়কে এমন দৃশ্য দেখা যাচ্ছে।

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে নানান রঙের গেঞ্জি ও টুপি পরে পুরুষ কর্মী-সমর্থকরা এবং লাল, হলুদ, বেগুনী শাড়ি পরে নারী কর্মী-সমর্থকরা এসব মিছিলে আছেন। বেলা বাড়ার সাথে সাথে মিছিলের সংখ্যা আরও বাড়ছে। বৃদ্ধ-যুবা-তরুণ-তরুণী থেকে শুরু করে সবাই যোগ দিচ্ছেন আওয়ামী লীগের এই জনসভায়। জনসভায় আওয়ামী লীগের সমর্থক ছাড়াও দেখা মিলেছে সাধারণ মানুষের।

নির্বাচনের আগ মূহূর্তে আওয়ামী লীগ সভাপতি দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন বলে মনে করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে উম্মুখ হয়ে আছে ময়মনসিংহ বিভাগের মানুষ। আজকে স্মরণকালের সবচাইতে বেশি মানুষ সমবেত হতে যাচ্ছে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে।

শরীফ আহমেদ আরও বলেন, এবারও দলীয় সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী ময়মনসিংহের উন্নয়নের জন্য দু’হাত ভরে দিয়ে যাবেন। সার্কিট হাউস মাঠে স্থানীয় আওয়ামী লীগের জনসভায় যোগদানের পাশাপাশি এখানে থেকেই এক যোগে ১০৩টি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

এরমধ্যে প্রায় ৫৭০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ সমাপ্ত ৭৩টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং প্রায় ২ হাজার ৭৬২ কোটি টাকা ব্যয়ে ৩০টি উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন আমাদের নেত্রী।

আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে দুপুর ২টায়। তবে, স্থানীয় নেতারা সমাবেশে বক্তব্য দিতে শুরু করেছেন বেলা সাড়ে ১২টা থেকেই। প্রথমে জাতীয় সংগীতের মাধ্যমে মঞ্চ থেকে শুরু হওয়ার সমাবেশে স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঞ্চে ওঠার আগ পর্যন্ত উপস্থিত নেতা-কর্মীদের উজ্জীবিত রাখতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান স্থানীয় আওয়ামী লীগের শীর্ষ নেতারা। বেলা ৩ টায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ভাষণ দেবার কথা রয়েছে।

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ জানান, এই জনসভায় ১০ লাখের বেশি মানুষের সমাবেশ ঘটানোর লক্ষ্য রয়েছে।

গত এক মাস ধরেই প্রধানমন্ত্রীর আগমণ উপলক্ষে চলেছে বিশাল কর্মযজ্ঞ। পুরো শহর সাজানো হয়েছে তোরণে, ব্যানারে ও পোস্টারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

মিছিল-স্লোগানে মুখরিত প্রধানমন্ত্রীর জনসভা ময়মনসিংহ নগরে

আপডেট টাইম : ০১:১০:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩