ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

আন্দোলন যত বাড়বে, প্রশাসন তত নিরপেক্ষ হবে: আমু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৪২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩
  • ১৮৫ বার

আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, ‘আন্দোলনের তীব্রতা যত বেশি বৃদ্ধি পাবে প্রশাসন তত বেশি নিরপেক্ষ হবে। এটাই হচ্ছে বাস্তবতা। অথচ বিএনপি ভোট বিধ্বস্ত করার জন্য ২০১৪ সালের জাতীয় নির্বাচনের আগে আন্দোলনের নামে ৬০০ স্কুল-মাদ্রাসা পুড়িয়ে দিয়েছে। হাজার হাজার মানুষ মেরেছে।’

আজ বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি শিল্পকলা একাডেমি মিলনায়তনে ৫ম জাতীয় ভোটার দিবস উপলক্ষে জেলা নির্বাচন কার্যালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপির উদ্দেশে আমির হোসেন আমু বলেন, ‘তারা আন্দোলনের নামে অগ্নিসন্ত্রাস করেছে। এটা কোনোপ আন্দোলন হতে পারে না। আন্দোলনে জনসম্পৃক্ততা থাকতে হয়, না হলে কোনো আন্দোলনই গতি পায় না।’

তিনি বলেন, ‘আপনারা নির্বাচনে যাবেন না, চ্যালেঞ্জও করবেন না তাহলে সেই নির্বাচনে যে কোনো একজন তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেনই। কোনো নির্বচনে প্রতিদ্বন্দ্বিতা না থাকলে সেখানে কাউকে না কাউকে তো বিজয়ী ঘোষণা করতেই হবে। এটা দোষের কিছু না। এটাই হচ্ছে নিয়ম। নির্বাচনের না এসে বাইরে বসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বলে কথা বলার কোনো মানে নেই।’

আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে জানিয়ে বিএনপিকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের বর্ষিয়ান এ নেতা।

ঝালকাঠির জেলা প্রসাশক ফারাহ্ গুল নিঝুমের সভাপতিত্বে ভোটার দিবসের আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান খান সাইফুল্লাহ পনির, অতিরিক্ত পুলিশ সুপার মঈনুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান আরিফুর রহমান ও জেলা নির্বাচন কর্মকর্তা অহিদুজ্জামান মুন্সি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

আন্দোলন যত বাড়বে, প্রশাসন তত নিরপেক্ষ হবে: আমু

আপডেট টাইম : ০১:৪২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩