ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

জাতীয় নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বী চায় আ.লীগ: আব্দুর রহমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩
  • ১৭৮ বার

আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে শিক্ষাঙ্গনসহ সবক্ষেত্রেই ব্যাপক উন্নয়ন হয়। স্কুল-কলেজসহ সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে দৃশ্যমান বিল্ডিং ও ডিজিটাল ল্যাব হয়েছে সেটা শেখ হাসিনা সরকারই করছেন।

রোববার (২৬ ফেব্রুয়ারি) ফরিদপুরে বোয়ালমারী উপজেলার কাদিরদী ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুর রহমান বলেন, আগামী ডিসেম্বর অথবা জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। আমরা চাই সেই নির্বাচন শক্ত প্রতিদ্বন্দ্বিতামূলক হোক। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছেন।

স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্য তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে আপনারা ভোট দিবেন। শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে পথ হারাবে না বাংলাদেশ। আর প্রধানমন্ত্রীর পাশে আপনাদের সন্তান আব্দুর রহমান থাকলে তাহলে মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে।

কলেজের অধ্যক্ষ মো. নুরুজ্জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ আনোয়ার হোসেন, সাতৈর ইউপি চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু প্রমুখ।

কলেজের সহকারী অধ্যাপক দেব প্রসাদ রায়ের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহঃসভাপতি আসাদুজ্জামান মিন্টু, মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী মীর, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য এমএম শফিউল্লাহ শাফি, বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন, রবিন্দ্রনাথ গুহ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল সিকদার, বিভিন্ন স্তরের অভিভাবক, শিক্ষকমন্ডলি ও ছাত্র-ছাত্রীসহ সর্বস্তরের মানুষ।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে ফরিদপুর জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ওইদিন সাংস্কৃতিক সন্ধ্যায় কলেজ চত্বরে দেশের বরেণ্য শিল্পীরা উপস্থিত থেকে গান পরিবেশন করবেন বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

জাতীয় নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বী চায় আ.লীগ: আব্দুর রহমান

আপডেট টাইম : ১২:৫২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩