ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

যে ভিটামিনের অভাবে পিঠ ও কোমরে ব্যথা কঠিন যেসব রোগের লক্ষণ হতে পারে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:২৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩
  • ৩৫২ বার

শরীর সুস্থ রাখতে সব ধরনের ভিটামিন গ্রহণ নিশ্চিত করতে হবে। শারীরিক বিভিন্ন সমস্যার কারণ হতে পারে একাধিক ভিটামিন ও খনিজের ঘাটতি। বর্তমানে বেশিরভাগ মানুষই অস্বাস্থ্যকর খাবারে অভ্যস্ত হয়ে পড়েছেন।

ফলে শরীরে নির্দিষ্ট ভিটামিন ও খনিজের ঘাটতি দেখা দিচ্ছে। জানলে অবাক হবেন, ব্যাকপেইনের সমস্যাও কিন্তু হতে পারে ভিটামিনের ঘাটতির কারণ। যারা দীর্ঘক্ষণ এক স্থানে বসে কাজ করেন, তাদের মধ্যে ব্যাকপেইনের সমস্যা বেশি দেখা দেয়।

ভিটামিন ডি এর কারণে শুধু ব্যাকপেইন নয় একাধিক স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। বিভিন্ন ধরনের ভিটামিনের মধ্যে কিন্তু খুবই প্রয়োজনীয় ভিটামিন ডি। হাড় মজবুত করা তো বটেই, তাছাড়া শরীরের সামগ্রিক সুস্থতার জন্যও ভিটামিন ডি অত্যন্ত প্রয়োজনীয়।

এই ভিটামিনের ঘাটতি শরীরে নানা ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে। চলুন তবে জেনে নেওয়া যাক, শরীরে ভিটামিন ডি’র অভাবে কী কী শারীরিক সমস্যা দেখা দিতে পারে-

ক্ষত না সারা: ভিটামিন ডি শরীরের যে কোনো ক্ষত দ্রুত সারাতে সাহায্য করে। তবে শরীরে এই ভিটামিনের অভাব দেখা দিলে ক্ষত নিরাময়ে অনেক সময় লাগে। যদি দীর্ঘদিন ধরে কোনো ক্ষতস্থান না শুকায়, তাহলে ধরে নিতে হবে শরীরে ভিটামিন ডি এর ঘাটতি আছে।

বিষণ্ণতা: গবেষণা বলছে, ভিটামিন ডি শরীরের পাশাপাশি মানসিক স্বাস্থ্যও ভালো রাখতে সাহায্য করে। ফলে শরীরে ভিটামিন ডি কম থাকলে বিষণ্ণতা বা ডিপ্রেশন বাড়তে পারে। যদিও এ বিষয়ে আরও গবেষণা প্রয়োজন।

ক্লান্তি: শরীরে ভিটামিন ডি এর ঘাটতি হলে এনার্জিও থাকে না। সব সময় ক্লান্তি বোধ হয়। কম পরিশ্রমেই ক্লান্ত হয়ে পড়ার প্রবণতা দেখা যায়।

ব্যাকপেইন: শুধু বয়স্করাই নন, কমবয়সীরাও এখন ব্যাকপেইনের সমস্যায় ভোগেন। অনেকের ধারণা, দীর্ঘক্ষণ এক জায়গায় বসে বা দাঁড়িয়ে কাজ করার কারণে পিঠে বা কোমরে ব্যথা হচ্ছে। তবে শরীরে ভিটামিন ডি এর ঘাটতি থাকলেও হতে পারে পিঠে ব্যথা।

এই ভিটামিনের ঘাটতিতে হাড় ক্ষয়ে যায়। হাড় মজবুত রাখতে শরীরে পর্যাপ্ত ক্যালশিয়ামের প্রয়োজন হয়। যার জোগান দেয় ভিটামিন ডি।

যদি এই ভিটামিনের ঘাটতি থাকে তাহলে ক্যালশিয়ামের অভাবে হাড়ের মারাত্মক ক্ষতি হয়। হাড় ক্ষয়ে যেতে থাকে। আর এ কারণে ব্যাকপেইন ও হাড়ে ব্যথা দেখা দেয়।

চুল পড়া: ভিটামিন ডি এর অভাবে চুল পড়ার সমস্যাও বাড়ে। চুল ভালো রাখতে ভিটামিন ডি খুবই কার্যকরী ভূমিকা রাখে। শরীরে ভিটামিন ডি কমে যাওয়ার লক্ষণ হিসেবে অধিক চুল পড়তে পারে।

সূত্র: বোল্ডস্কাই

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

যে ভিটামিনের অভাবে পিঠ ও কোমরে ব্যথা কঠিন যেসব রোগের লক্ষণ হতে পারে

আপডেট টাইম : ০১:২৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩