ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

রংপুর জেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটিতে জয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩
  • ১৮৪ বার

রংপুর জেলা আওয়ামী লীগের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে একজন আহ্বায়ক ও তিনজনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। বাকি ৯৭ জন সদস্য। কমিটির এক নম্বর সদস্য হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।

গতকাল শনিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এই কমিটি অনুমোদন দেওয়া হয়। আজ রোববার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম।

কমিটিতে আহ্বায়ক হয়েছে এ কে এম ছায়াদত হোসেন বকুল। যুগ্ম আহ্বায়ক হয়েছেন অধ্যাপক মাজেদ আলী বাবুল, জয়নাল আবেদীন ও আনোয়ারুল ইসলাম। কমিটির এক নম্বর সদস্য করা হয়েছে সজীব ওয়াজেদ জয়কে।

এ ছাড়া কমিটিতে সদস্য হয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমান, রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের সংসদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক, রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু, জেলা কমিটির সাবেক সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু।

উল্লেখ্য, রংপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত ও শোচনীয় হারের পর গত ১ জানুয়ারি রংপুর জেলা ও মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

রংপুর জেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটিতে জয়

আপডেট টাইম : ১২:৪১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩