ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

সিরিয়ায় ত্রাণ ও চিকিৎসাসামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩
  • ২২৩ বার

ভূমিকম্প বিধ্বস্ত সিরিয়ায় ত্রাণ এবং চিকিৎসাসামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ সরকার। বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমানযোগে ত্রাণ ও চিকিৎসাসামগ্রী সিরিয়ায় পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রাণ সহায়তার জন্য বড় তাঁবু, ছোট তাঁবু, কম্বল, সোয়েটার, শুকনা খাবার এবং ওষুধ পাঠানো হবে। এই মিশনের নেতৃত্ব দেবেন বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন জামিল উদ্দিন আহমেদ।

এতে আরও বলা হয়, ভূমিকম্প পরবর্তী জরুরি ত্রাণ এবং চিকিৎসাসামগ্রী বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমানে পাঠানোর লক্ষ্যে ঢাকা-জর্ডান-সিরিয়া রুটে বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে। সি-১৩০জে পরিবহন বিমানটি আজ (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ থেকে সিরিয়ার উদ্দেশে যাত্রা করবে এবং সিরিয়ায় ত্রাণসামগ্রী পৌঁছানোর পর বিমানটি পুনরায় বাংলাদেশের উদ্দেশে যাত্রা করবে।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি সিরিয়ার উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে এবং এতে প্রচুর জানমালের ক্ষয়ক্ষতি হয়। এতে সহস্রাধিক নিহত হওয়ার পাশাপাশি প্রচুর মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে। ভূমিকম্পের ফলে সৃষ্ট খাদ্য ও পানি সংকট, বাসস্থান সংকট ও জরুরি চিকিৎসাসেবার অভাবে উক্ত স্থানে সার্বিকভাবে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সিরিয়ায় ত্রাণ ও চিকিৎসাসামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ

আপডেট টাইম : ১১:৪৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩