ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের দু’টি বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৫০:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩
  • ৩৩৮ বার

রাষ্ট্রপতি আব্দুল হামিদের দু’টি বইয়ের প্রকাশনা উৎসব বঙ্গভবনে বঙ্গভবনের দরবার হলে আজ মহামান্য রাষ্ট্রপতির লিখিত ” আমার জীবননীতি আমার রাজনীতি” এবং ” ‘স্বপ্ন জয়ের ইচ্ছা’ গ্রন্থের প্রকাশনা উৎসবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন

বুধবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটায় রাষ্ট্রপতি কর্তৃক রচিত বইয়ের প্রকাশনা উৎসব হয়।

বইদুটো হলো- আত্মজীবনীমূলক গ্রন্থ ‘আমার জীবননীতি আমার রাজনীতি’ এবং রাষ্ট্রপতি হিসাবে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন অনুষ্ঠানে প্রদত্ত ভাষণসমূহের সংকলন ‘স্বপ্ন জয়ের ইচ্ছা’।

প্রাণের মেলা একুশের বইমেলাতে এবছর একুশের বইমেলা উদ্বোধনের পর প্রধানমন্ত্রী আত্মজীবনীমূলক গ্রন্থ আমার জীবননীতি আমার রাজনীতির মোড়ক উন্মোচন করেছেন। গ্রন্থটির প্রকাশক বাংলা একাডেমি।

এছাড়া ‘স্বপ্নজয়ের ইচ্ছা’ শীর্ষক গ্রন্থের প্রথম ও দ্বিতীয় খন্ড মূলত ২০১৩-২০১৮ সময়ে বিভিন্ন অনুষ্ঠানে প্রদত্ত ভাষণের সংকলন। বঙ্গভবনের প্রেস উইং বইটি সংকলন ও সম্পাদনা করেছে। বইটি প্রকাশ করে গৌরব প্রকাশন।

স্পিকার, মন্ত্রীবর্গ, সংসদ সদস্যরাও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের দু’টি বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আপডেট টাইম : ০১:৫০:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩