ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি পতিত স্বৈরাচারী শক্তির সন্ত্রাস ও আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য নিয়ে আলোচনা যৌথ সামরিক মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী এশিয়ার শক্তি সূচকে বাংলাদেশের অবস্থান ২০তম ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান হলেন অধ্যাপক শামীম রেজা গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগে জড়িতদের শাস্তির আহ্বান প্রফেসর ইউনূসের ইউপি নির্বাচন ভোটগ্রহণকারী কর্মকর্তা নিয়োগের জন্য প্যানেল প্রস্তুতের নির্দেশ ইসির ঢাকা দক্ষিণে তিন পদে দায়িত্বে থাকা আলোচিত মনোয়ারকে বদলি নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ভয়াবহ ভূমিকম্পে বাংলাদেশের কাছে খাদ্য সামগ্রী-ওষুধ সহায়তা চায় তুরস্ক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:২১:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩
  • ১৮৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ভূমিকম্পে দুর্গতদের জন্য বাংলাদেশ থেকে খাদ্য ও ওষুধ সামগ্রী সহায়তা চেয়েছে তুরস্ক।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) তুরস্কের দক্ষিণাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান এ সহায়তা চান। তবে তার দেশ কোনো নগদ সহায়তা চায় না বলে জানিয়েছেন রাষ্ট্রদূত।

ভূমিকম্পে এ পর্যন্ত তুরস্কে ১৪ হাজার মারা গেছেন জানিয়ে রাষ্ট্রদূত বলেন, ৬২ হাজার আহত হয়েছেন। ৬ হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশের সহায়তা চাই আমরা।

তুরস্কের ১০টি প্রদেশে ভূমিকম্প হয়েছে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, এই ভূমিকম্পে বাংলাদেশ সরকার খুব দ্রুত সাড়া দিয়েছে। বাংলাদেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী শোকবার্তা পাঠিয়েছেন। বাংলাদেশ পতাকা অর্ধনমিত রেখেছে। এতে আমরা চির কৃতজ্ঞ।

মুস্তাফা ওসমান তুরান বলেন, আমরা বাংলাদেশ থেকে সহায়তা সামগ্রী নিতে চাই। আমাদেরকে শীতের কাপড়, ওষুধ, শুকনো খাবার ইত্যাদি সহায়তা দিতে পারেন। ঢাকার তার্কিশ কো-অপরেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সি-টিকা অফিস এসব সহায়তা নেবে। তারা এসব সামগ্রী তুরস্কে পাঠাবে।

টিকা অফিস কোনো নগদ অর্থ সহায়তা নেবে না জানিয়ে রাষ্ট্রদূত বলেন, কেননা এখানে আমাদের কো ব্যাংক অ্যাকাউন্ট নেই। সে কারণে অর্থ পাঠাতে জটিলতা তৈরি হবে। তাই টিকা অফিস নগদ অর্থসহায়তা নেবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

ভয়াবহ ভূমিকম্পে বাংলাদেশের কাছে খাদ্য সামগ্রী-ওষুধ সহায়তা চায় তুরস্ক

আপডেট টাইম : ০১:২১:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩