ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

সবুজ কারখানার তালিকায় বিশ্বের শীর্ষে বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২০:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩
  • ২১৮ বার

লিড সার্টিফাইড সবুজ কারখানার তালিকায় বিশ্বের সবচেয়ে পরিবেশবান্ধব ১০০ কারখানার মধ্যে ৫০টিই এখন বাংলাদেশের। গতকাল সোমবার বিজিএমইএ সূত্রে এ তথ্য জানা গেছে। এদিন নতুন করে কেডিএস আইডিআর লিমিটেড নামে আরও একটা কারখানা প্লাটিনাম ক্যাটাগরিতে ‘গ্রিন ফ্যাক্টরি’ স্বীকৃতি পেয়েছে। এটিসহ বিশ্বের সেরা পরিবেশবান্ধব ১০০ কারখানার তালিকায় অর্ধেকই এখন বাংলাদেশের। নতুন স্বীকৃতি পাওয়া কারখানাটি নিয়ে বাংলাদেশে সবুজ কারখানার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৭টিতে। খবর বাংলানিউজের। নতুন স্বীকৃতি পাওয়া কেডিএস আইডিআর লিমিটেড চট্টগ্রামের কালুরঘাট এলাকার মোহরায় অবস্থিত। কারখানাটি রেটিং পয়েন্ট ৮৪ নিয়ে প্ল্যাটিনাম ক্যাটাগরিতে স্বীকৃতি পেয়েছে। এ বিষয়ে বিজিএমইএর পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, গ্রিন ফ্যাক্টরি নিয়ে বর্তমানে যে সচেতনতা বা অর্জন, এই বীজ বপন করা হয়েছিল অনেক আগে। সেই প্রচেষ্টার ফল আমরা এখন পাচ্ছি। চলমান অর্থনৈতিক খারাপ পরিস্থিতির মধ্যে এটি অত্যন্ত আনন্দের সংবাদ। মেশিন সবার কাছে আছে, মানুষও সবার কাছে। কিন্তু কে কী ভ্যালু অ্যাড করল আগামী দিনে সেটিই আসলে সামনে ভূমিকা রাখবে।

বিজিএমইএর এই পরিচালক আরও বলেন, আপাতদৃষ্টিতে যদি মনে হয়েও থাকে আমরা এই খাতে বেশি বিনিয়োগ করছি, ভবিষ্যতে কিন্তু সেটি কমে আসবে। পরিবেশগতভাবেও আমরা উপকৃত হব। বহির্বিশ্বের সঙ্গে যদি আমরা প্রতিযোগিতা করে চলতে চাই, প্রতিযোগিতায় টিকে থাকলে হলে আমাদের এ ধরনের ভ্যালু অ্যাড করেই চলতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

সবুজ কারখানার তালিকায় বিশ্বের শীর্ষে বাংলাদেশ

আপডেট টাইম : ১২:২০:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩