ঢাকা ০৮:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অধ্যাপক ড. আবদুল মঈন খান বিজ্ঞান, গণতন্ত্র ও উন্নয়ন ভাবনার এক প্রজ্ঞাবান রাষ্ট্রনায়কের জীবনকথা নতুন ভাইরাস তৈরিতে ব্যবহৃত হচ্ছে এআই! বড় বিপর্যয়ের শঙ্কা ‘আপনি কি গুপ্ত আওয়ামী লীগ’, জবাবে যা বললেন রুমিন ফারহানা কঠিন বিপদে বা দেয়ালে পিঠ ঠেকে গেলে যে ৩ আমল বেশি বেশি করবেন টাঙ্গুয়ার হাওরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু দেশে ভারি বৃষ্টির সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার, সতর্ক করল পুলিশ বিলুপ্তির পথে গ্রামবাংলার ‘গরিবের এসি বাড়ি’ ১৯৭১ সালের যুদ্ধ ছিল জনতার, কোনো রাজনৈতিক দলের নয় : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এক দিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শুক্রবার থেকে সারা দেশে সাঁড়াশি অভিযান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:১৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০১৬
  • ২৬৯ বার

শুক্রবার থেকে রাজধানীসহ সারা দেশে শুরু হচ্ছে সাঁড়াশি অভিযান। জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশের অভিযান এ চলবে সাত দিন।

পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার পুলিশের আইজি এ কে এম শহীদুল হকের সভাপতিত্বে এক সভায় অভিযানের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

পুলিশের এসপি বাবুল আক্তারের স্ত্রী হত্যা ও সাম্প্রতিক জঙ্গি হামলায় করণীয় নির্ধারণে পুলিশ সদর দফতরের সম্মেলন কক্ষে প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে বৈঠক করেন পুলিশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা।

বৈঠকে অতিরিক্ত আইজিপি ফাতেমা বেগম, সিআইডির অতিরিক্ত আইজিপি শেখ হিমায়েত হোসেন, রেলওয়ে রেঞ্জের অতিরিক্ত আইজিপি মো. আবুল কাশেম এবং ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াসহ সব কমিশনার, রেঞ্জ ডিআইজি ও বিভিন্ন জেলার এসপিরা উপস্থিত ছিলেন।

আইজিপি বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী প্রচারণা জোরদার করতে হবে। এ জন্য কমিউনিটি পুলিশিংকে কাজে লাগাতে হবে।

বাবুল আক্তারের স্ত্রী হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে পুলিশ কর্মকর্তাদের তিনি বলেন, দৃঢ় মনোবল ও টিম স্পিরিট নিয়ে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

সভায় দেশব্যাপী জঙ্গিদের তালিকা হালনাগাদ করা, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ওপর নজরদারি বাড়ানো, ওয়ার্ড কমিউনিটি পুলিশিংকে কার্যকর করা, আগন্তুক ও ভাড়াটিয়াদের ওপর নজরদারি বাড়ানো, বিদেশীদের নিরাপত্তা দেয়াসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

অধ্যাপক ড. আবদুল মঈন খান বিজ্ঞান, গণতন্ত্র ও উন্নয়ন ভাবনার এক প্রজ্ঞাবান রাষ্ট্রনায়কের জীবনকথা

শুক্রবার থেকে সারা দেশে সাঁড়াশি অভিযান

আপডেট টাইম : ০৮:১৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০১৬