ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

নায়িকা মাহিকে উপকমিটিতে নিতে ওবায়দুল কাদেরের নির্দেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩০:২০ পূর্বাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩
  • ১৮৮ বার

বাংলা সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহিকে আওয়ামী লীগের সাংস্কৃতিক উপকমিটিতে সদস্য করতে দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াকে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করতে আসেন চিত্রনায়িকা মাহি।

তখন রাজনীতি করার ইচ্ছা পোষণ করলে ওবায়দুল কাদের এ নির্দেশনা দিয়েছেন বলে উপস্থিত একাধিক সূত্র বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

ঘটনাস্থলে উপস্থিত একাধিক সূত্র জানান, মাহিয়া মাহি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করে এলাকার রাজনৈতিক কার্যক্রমে নিজেকে সক্রিয় রাখতে চান।

তখন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঘটনাস্থলে উপস্থিত দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে নির্দেশ দিয়ে বলেন, সামনে উপকমিটি হবে, তাকে যেকোনো উপকমিটিতে রেখে দিও।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত নেতাকর্মীরা সাংস্কৃতিক উপকমিটিতে রাখার কথা বললে সায় দেন ওবায়দুল কাদের।

জানতে চাইলে চিত্রনায়িকা মাহিয়া মাহি বাংলানিউজকে বলেন, আমাকে সংগঠনের জন্যে কাজ করতে বলা হয়েছে।

তবে কোন উপ-কমিটিতে ঢুকছেন সে সম্পর্কে কোনো মন্তব্য করেননি বাংলা সিনেমার জনপ্রিয় এ নায়িকা।

মাহিয়া মাহিকে আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক উপকমিটিতে রাখার প্রসঙ্গে ওবায়দুল কাদের কী বলেছেন জানতে চাইলে মাহির স্বামী ও আ.লীগ নেতা রাকিব সরকার বলেন, সাংস্কৃতিক উপকমিটি বা কোথায় কাজ করা যায় সেটা নিয়ে বলেছেন। তিনি মাহিকে সংগঠনের সঙ্গে থেকে কাজ করতে বলেন।

প্রসঙ্গত, এর আগে মাহিয়া মাহি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছিলেন। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরমও কিনেছিলেন অভিনেত্রী মাহি। মনোনয়ন পেতে ব্যর্থ হলেও নৌকার প্রার্থীকে বিজয়ী করতে মাঠপর্যায়ে কাজ করেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

নায়িকা মাহিকে উপকমিটিতে নিতে ওবায়দুল কাদেরের নির্দেশ

আপডেট টাইম : ০৩:৩০:২০ পূর্বাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩