ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

বিএনপির পদত্যাগী উকিল সাত্তার বিজয়ী হওয়ার পর যা বললেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৯:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩
  • ২৫৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে বিএনপি পদত্যাগী সংসদ সদস্য ও দলছুট নেতা উকিল আব্দুস সাত্তার ভূঞা বিজয়ী হয়ে অসমাপ্ত কাজ করার জন্য সরকারের কাছে সহযোগিতা চাইলেন।

বুধবার (১ ফেব্রুয়ারি) রাতে শহরের সবুজবাগ বাসভবনে এই প্রতিক্রিয়া জানান।

তিনি বলেন, এবারের নির্বাচনে আমার জয়লাভ করা ছিল স্মরণকালের মতো। এর আগেও ১৯৭৯ সালেও আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলাম।

তখন আওয়ামী লীগ, বিএনপিও ছিল। মাঝখানে আমি বিএনপির দল করেছিলাম। এটা সবারই জানা। তখন বিএনপির মার্কা নিয়ে নির্বাচন করেছিলাম। এ বছর বিশেষ কোনো কারণে আমি দল থেকে পদত্যাগ করেছিলাম। কারণ আমি জানতাম আমি অন্য কোথাও চলে গেলে আমাকে দল থেকে বহিষ্কার করা হবে। সেজন্যই বহিষ্কারের অপবাদ যেন না দেয় তাই আগে আমি নিজে দল থেকে পদত্যাগ করেছি।

সাত্তার বলেন, ‘এ বছরও সবাই আমাকে সমর্থন করেছে। বিশেষ করে আমার এলাকার জনগণ আমার জন্য প্রায় পাগল। এ বছরও তারা ভোট দিয়ে তা প্রমাণ করেছে। ১৯৭৯ সালে যখন আওয়ামী লীগ ও বিএনপির বিপক্ষে নির্বাচন করেছিলাম তখন তারা আমাকে ভোট দিয়ে পাশ করিয়েছিল। আমি তাদের কাছে কৃতজ্ঞ। ‘

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে  তিনি বলেন, স্বাভাবিকভাবেই সরকারের প্রতি আমার সমর্থন থাকবে। আমি চেষ্টা করব এলাকার যত অসমাপ্ত কাজ আছে সেগুলো যেন শেষ করতে পারি। এ ব্যাপারে আমি সরকারের সহযোগিতা প্রত্যাশা করি। আমার এলাকার উন্নয়নের জন্য যা যা করণীয় সেগুলো চেষ্টা করব। সরকার থেকে আদায় করার চেষ্টা করব। আশা করি সরকারও সহানুভূতিশীল হবে। সেজন্যই তারা হয়তো তাদের দলের কোনো প্রার্থী রাখেননি। তিনি সকলের কাছে তার জন্য দোয়া চান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বিএনপির পদত্যাগী উকিল সাত্তার বিজয়ী হওয়ার পর যা বললেন

আপডেট টাইম : ১২:৩৯:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩