ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

বিএনপি ৫ নেতা সাত্তারের প্রচারণায় অংশ নেওয়ায় বহিষ্কার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৩:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩
  • ২৫৪ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপি থেকে বহিষ্কৃত উকিল আব্দুস সাত্তারের নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়ায় দল থেকে পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে সুনির্দিষ্টভাবে জড়িত থাকায় তাদেরকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক বি এম রিফাত বিন জিয়া, অরুয়াইল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. বাদল আহমেদ, অরুয়াইল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য আব্দুর রউফ, সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবদুল জব্বার ও চুন্টা ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম।

তাদেরকে প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদানপূর্বক বহিষ্কার করা হয়েছে।

বিএনপির সম্পাদকমণ্ডলীর এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে উকিল আব্দুস সাত্তার উপনির্বাচনে অংশ নেওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। আব্দুস সাত্তারের পক্ষে প্রচারণায় অংশ নেওয়ায় আজ পাঁচজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে নির্বাচিত হয়েছিলেন আব্দুস সাত্তার। পরে দলীয় সিদ্ধান্তে গত ১১ ডিসেম্বর জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেন তিনি। এরপর দলীয় সিদ্ধান্ত অমান্য করে আগামী ১ ফেব্রুয়ারি ওই আসনে উপনির্বাচনে তিনি অংশ নিচ্ছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

বিএনপি ৫ নেতা সাত্তারের প্রচারণায় অংশ নেওয়ায় বহিষ্কার

আপডেট টাইম : ১২:২৩:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩