ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

৩২ বছরের এমপি জীবনে আমি কখনো দুর্নীতি করিনি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩
  • ১৭১ বার

হাওর বার্তা ডেস্কঃ ৩২ বছরের এমপি জীবনে আমি কখনো দুর্নীতি করিনি। সব সময় সৎ জীবন যাপনের চেষ্টা করেছি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৩ মেলান্দহ মাদারগঞ্জের সংসদ সদস্য মির্জা আজম।

আজ শুক্রবার দুপুরে সাভারের আশুলিয়ার ঘোষবাগে মাদারগঞ্জ সমিতি ঢাকা’র আয়োজনে মাদারগঞ্জ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা আজম বলেন, ‘অনেক এমপির বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ শোনা যায়। ওই এলাকার ভোটাররাই লজ্জিত হয় তাদের কর্মকাণ্ডে। আমি নিঃস্বার্থভাবে দলমতের ঊর্ধ্বে সকলের উপকার ও পাশে থাকার চেষ্টা করেছি।’

সমিতির সভাপতি, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব মাহমুদ উন নবী তরফদার লিটনের সঞ্চালনায় বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার জহরুল হক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান কমল এনডিসি, মাদারগঞ্জ সমিতি ঢাকার সাধারণ সম্পাদক জুলফিকার আলী বাবুল, মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

৩২ বছরের এমপি জীবনে আমি কখনো দুর্নীতি করিনি

আপডেট টাইম : ১০:৫৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩