ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

ইসলামী শ্রমিক আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২২:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩
  • ১৭১ বার

হাওর বার্তা ডেস্কঃ ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (২৩ জানুয়ারি) পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ৪৯ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন ও শপথগ্রহণ অনুষ্ঠান হয়।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল মাওলানা খলিলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাহব্বুুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ইউনুস আহমাদ বলেন, ইসলামী শ্রমিক আন্দোলন শ্রমিকদের কল্যাণে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। আগামীতে এই কাজ আরও বেগবান করতে হবে। শ্রমিকদের অধিকার রক্ষায় সবার সর্বদা সোচ্চার থাকতে হবে। ইসলাম শ্রমিকদের সর্বোচ্চ অধিকার প্রদান করেছে উল্লেখ করে তিনি আরও বলেন, রাসুলুল্লাহ (স.) সর্বদাই শ্রমিকদের অধিকার রক্ষায় কাজ করেছেন। আমাদের রাসুলের আদর্শ অনুসরণ করেই শ্রমিকের অধিকার রক্ষা করতে ভূমিকা রাখতে হবে।

এর আগে গত ১৪ জানুয়ারি রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে দলটির কেন্দ্রীয় কাউন্সিল থেকে আলহাজ্ব আমিনুল ইসলামকে সভাপতি, আলহাজ্ব আবদুর রহমানকে সিনিয়র সহ-সভাপতি এবং আলহাজ্ব খলিলুর রহমানকে সেক্রেটারি জেনারেল করে কমিটির প্রধান তিনজনের নাম ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করীম। পরে তাদের আলোচনার ভিত্তিতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ইসলামী শ্রমিক আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

আপডেট টাইম : ১২:২২:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩