ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

নিরাপদে সরে যান, না হলে পালাবার পথ পাবেন না

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৮:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩
  • ১৭০ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার শুধু বলে দেশের উন্নয়ন করেছে। কিন্তু দেশের মানুষ তো কোনো উন্নয়ন দেখে না। আর এতই যদি উন্নয়ন করে থাকেন তাহলে সত্যিকারের অর্থে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচন দিতে ভয় পান কেন?’

আজ শুক্রবার দিনাজপুরের চিরিরবন্দরে এক সভায় মির্জা ফখরুল এ কথা বলেন।

চিরিরবন্দরে শুক্রবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চিরিরবন্দর ও খানসামা উপজেলা শাখার আয়োজনে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন বিএনপি মহাসচিব।

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সদস্য মো. আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, সিনিয়র সহ-সভাপতি মো. মোকারম হোসেন, সাংগঠনিক সম্পাদক হাসনা হেনা চৌধুরী হিরা, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, চিরিরবন্দর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মজিবর রহমান শাহ্, খানসামা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আমিনুল ইসলাম চৌধুরী প্রমুখ।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা জানি অবাধ সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের পরাজয় নিশ্চিত, তাই তারা ভয় পায়। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সব মানুষ অংশ নিয়েছে। আমরা বিশ্বাস করি গণতন্ত্র রক্ষার সংগ্রামে আমরা অবশ্যই জয়ী হব। ’

তিনি আরও বলেন, ‘আমরা ১০ দফা দাবি দিয়েছি। প্রথম দফায় বলেছি আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করতে হবে। ’

বিএনপির মহাসচিব বলেন, ‘বিএনপি সমাবেশ করতে চাইলে অনুমতি দেওয়া হয় না। সমাবেশ করার নামে নাকি নাশকতা করে দলের নেতাকর্মীরা। কিন্তু আওয়ামী লীগের একদলীয় শাসনব্যবস্থা সরকারের বিরুদ্ধে সমগ্র দেশের মানুষ এখন জেগে উঠেছে। ’

‘এখনো সময় আছে নিরাপদে সরে যান। না হলে পালাবার পথ পাবেন না। এবারের সংগ্রামে আমাদের জয় নিশ্চিত,’ বলেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

নিরাপদে সরে যান, না হলে পালাবার পথ পাবেন না

আপডেট টাইম : ১২:৪৮:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩