ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

সরিষা চাষে মাঠে মাঠে হলুদ ফুলের সমারোহ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১২:৫৭ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩
  • ২৭৭ বার

হাওর বার্তা ডেস্কঃ সরিষা চাষে মাঠে মাঠে হলুদ ফুলের সমারোহ। যেদিকে চোখ যায় সেদিকেই এ ফুলে রঙিন হয়ে উঠেছে মাঠ। এবার মাঠ জুড়ে চাষ হয়েছে বিভিন্ন জাতের সরিষা। এ সরিষার ফুলে মাঠ জুড়ে এখন প্রেম নগরে পরিণত হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন স্থানে ৬৩ হাজার ৫ শ’ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। এবার লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় সাড়ে ৩ হাজার হেক্টর বেশি জমিতে এ সরিষার চাষাবাদ হয়েছে। দেশে ঋতু পরিবর্তনের সাথে সাথে যেমন প্রকৃতির রূপ বদলায়, তেমন বদলায় ফসলের মাঠ। আর সবুজ, সোনালী ও হলুদে সাজে ফসলের মাঠ। এমনি ফসলের মাঠ পরিবর্তনের এ পর্যায়ে হলুদ সরিষা ফুলের সমারোহের সৃষ্টি হয়েছে। শীত সকালে এ ফুলের দৃশ্য দেখে অনেকেই আবৃত্ত করে থাকে কবিতা। এ হলুদ ফুলের মাঠে মাঠে তরুণ তরুণীরা সেলফি তুলছে। চুলের খোপায় এ ফুলও গাতছে এবং তারা এ ফুল শপথে প্রেম বিনিময়ও করছে।

এদিকে গত বছরে জেলায় ৫৪ হাজার ৬শ ৫৫ হেক্টর জমিতে কৃষকেরা সরিষা চাষ করে লাভবান হয়েছে। এ মৌসুমে সরিষা চাষে ঝুকেছে কৃষকেরা। এ সরিষার মধ্যে টরি-৭, বারি-১৪, বীনা-৯, বীনা-১৪ আবাদ হয়েছে বেশি। তবে এবার বেশি সরিষা চাষাবাদ হয়েছে জেলার উপজেলার বিভিন্ন স্থানে। এছাড়াও ইউরিক অ্যাসিড মুক্ত ক্যলানীয়া জাতের সরিষা চাষ হয়েছে।

এ মৌসুমে সরিষা চাষের প্রণোদনা হিসাবে জেলায় ৩৫ হাজার ২০০ জন কৃষকদের মাঝে বিঘা প্রতি ১ কেজি বিজ, ২০ কেজি ডিএসপি এবং ১ কেজি এমওপি সার প্রধান করা হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক বাবলু কুমার সূত্রধর আলোকিত বাংলাদেশকে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আগামী ৩ বছরে ভোজ্য তেলের ৪০% বাড়াতে হবে। এ জেলায় গত বছরের চাইতে ৮ হাজার ৮শ ৪৫ হেক্টর জমিতে বেশি সরিষা চাষ হয়েছে।

এছাড়াও সরিষার ফলন বৃদ্ধির লক্ষ্য সরিষার জমিতে মৌ-বাক্স বসানো হয়েছে। বিভিন্ন স্থান থেকে আগত মৌচাষীরা এ মৌ বাক্স বসিয়েছে। জেলায় এবার মধু উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে সাড়ে ৩’শ মেঃ টন। ইতিমধ্যেই মধু উৎপাদন হয়েছে ৮২ মেঃ টন। এ মধু সংগ্রহের লক্ষমাত্রা অর্জিত হবে বলে তিনি উল্লেখ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

সরিষা চাষে মাঠে মাঠে হলুদ ফুলের সমারোহ

আপডেট টাইম : ১১:১২:৫৭ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩