ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

সৈয়দ আশরাফের মত নেতা এখন খুবই প্রয়োজন: খালিদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:২০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩
  • ২০৮ বার

হাওর বার্তা ডেস্কঃ সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এম পি বলেছেন, সৈয়দ আশরাফুল ইসলাম ছিলেন একজন কীর্তিমান পুরুষ ও সফল রাজনীতিবিদ। তিনি ছিলেন নিরঅহংকারী ও স্বচ্ছ রাজনীতির প্রতীক। তাঁর মত নেতা এখন খুবই প্রয়োজন।

প্রতিমন্ত্রী বলেন, সৈয়দ আশরাফের পিতা শহীদ নজরুল ইসলাম জাতির জনকের অনুপস্থিতিতে তাঁরই নির্দেশে ও পরিকল্পনা অনুসারে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছেন। ঠিক একইভাবে ওয়ান ইলেভেনের সময় আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়ে সফলভাবে দায়িত্ব পালন করে জননেত্রী শেখ হাসিনাকে মুক্ত করাসহ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিকদের হাতে রাজনীতি ফিরিয়ে দিয়ে সেনা সমর্থিত সরকারকে বাধ্য করেন।

মঙ্গলবার বিকেলে নগরীর টাউন হল শহীদ মিনার প্রাঙ্গণে সৈয়দ আশরাফের চতুর্থ মৃত্যুবাষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলমের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, বিশেষ অতিথি ছিলেন গৌরীপুর থেকে নির্বাচিত এমপি নাজিম উদ্দিন আহমেদ, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু জেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, সদর উপজেলা চেয়ারম্যান আশরাফ  হোসাইন।

এছাড়া মহিলা আওয়ামী লীগ নেত্রী আনোয়ারা খাতুন, যুবমহিলা লীগের আহ্বায়ক অধ্যাপিকা বিলকিস খানম পাপড়ীসহ আওয়ামী লীগ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা, আহত আরও একজন

সৈয়দ আশরাফের মত নেতা এখন খুবই প্রয়োজন: খালিদ

আপডেট টাইম : ০১:২০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩