ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

যুব ও ক্রীড়া সম্পাদকের দায়িত্ব পেলেন মাশরাফি বিন মর্তুজা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩২:৪০ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২
  • ২০১ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদকের দায়িত্ব পেলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। সোমবার (২৬ ডিসেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের নতুন সভাপতিমণ্ডলীর প্রথম সভা শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে এদিন সন্ধ্যা ৭টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে সভাটি শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভা শেষে ওবায়দুল কাদের বলেন, `আমাদের সভাপতিমণ্ডলীর সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। দলের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদকের খালি ছিল। সেখানে মাশরাফি বিন মর্তুজাকে দায়িত্ব দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, সভাপতিমণ্ডলীর দুটি পদ, সম্পাদক ও উপসম্পাদকের একটি করে পদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ২৮টি সদস্য পদ পূর্ণাঙ্গ করার দায়িত্ব সভাপতিমণ্ডলীর বৈঠকে দলীয় সভাপতি শেখ হাসিনাকে দেওয়া হয়েছে।

এর আগে গত শনিবার আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দশমবারের মতো দলের সভাপতি এবং ওবায়দুল কাদের তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

যুব ও ক্রীড়া সম্পাদকের দায়িত্ব পেলেন মাশরাফি বিন মর্তুজা

আপডেট টাইম : ১১:৩২:৪০ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২