ঢাকা ১০:০৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

শীতকালীন প্রশিক্ষণ উপলক্ষে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৪:২৩ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২
  • ২৮৭ বার

হাওর বার্তা ডেস্কঃ শীতকালীন প্রশিক্ষণ উপলক্ষে সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় প্রতিবারের মতো এবছরও সদর দপ্তর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের ব্যবস্থাপনায় ৬১ ফিল্ড অ্যাম্বুলেন্সের তত্ত্বাবধানে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ ডিসেম্বর) গাজীপুরের আজমতপুর আদর্শ স্কুল অ্যান্ড কলেজ মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, এ মেডিকেল ক্যাম্পেইনে সম্মিলিত সামরিক হাসপাতালের মেডিসিন, চক্ষু এবং দন্ত বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত থেকে চিকিৎসাসেবা দেন। মেডিকেল ক্যাম্পেইনে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবা দেওয়া হয়।

এ ছাড়া স্থানীয় প্রায় ৫০০ জন অসহায় ও দরিদ্র মানুষকে বিনামূল্যে ওষুধ বিতরণ ও চিকিৎসাসেবা দেওয়া হয়।

ক্যাম্পেইনটির উদ্বোধন করেন ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এসময় সেনাবাহিনীর কর্মকর্তা, জেসিও ও অন্যান্য পদবির সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শীতকালীন প্রশিক্ষণ উপলক্ষে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

আপডেট টাইম : ১১:৫৪:২৩ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২