ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

সশরীরে উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দিলেন বিএনপির এমপি হারুন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২
  • ১৮৮ বার

হাওর বার্তা ডেস্কঃ সংসদ থেকে পদত্যাগে সশরীরে উপস্থিত হয়ে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপি দলীয় এমপি হারুনুর রশীদ।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। একাদশ জাতীয় সংসদে বিএনপি দলীয় সাতজন সংসদ সদস্য ছিলেন। ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির বিভাগীয় জনসভা থেকে তাদের পদত্যাগের ঘোষণা আসে।

পরদিন ১১ ডিসেম্বর জাতীয় সংসদ সচিবালয়ে স্পিকারের কাছে বিএনপির সাত এমপির পদত্যাগপত্র জমা দেয়া হয়। এ সময় সশরীরে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া–৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

আব্দুস সাত্তার অসুস্থ থাকায় এবং হারুনুর রশীদ বিদেশে থাকায় নিজেরা উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দিতে যেতে পারেননি। তাদের পক্ষে ব্যারিস্টার রুমিন ফারহানা পদত্যাগপত্র জমা দেন। এরপর ওইদিন সশরীরে উপস্থিত থাকা ৫ এমপির পদত্যাগপত্র গৃহীত হয়। একইদিন যাচাইবাচাই শেষে আব্দুস সাত্তারের পদত্যাগপত্রও গৃহীত হয়।

বিদেশে অবস্থান করায় স্ক্যান করা স্বাক্ষরে পদত্যাগপত্র জমা দেয়ায় নিয়মানুযায়ী হারুন অর রশিদেরটি গৃহীত হয়নি। তাই দেশে ফিরে আজ স্পিকার বরাবার পদত্যাপপত্র জমা দিলেন বিএনপির এই সংসদ সদস্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

সশরীরে উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দিলেন বিএনপির এমপি হারুন

আপডেট টাইম : ০১:১৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২