ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

‘রাষ্ট্র মেরামতে’ বিএনপির ২৭ দফা রূপরেখা যেভাবে দেখছে আ.লীগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২
  • ১৯৫ বার

হাওর বার্তা ডেস্কঃ টানা দুইবারের বেশি প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন না করার নিয়ম চালুসহ বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা মেরামতে বিএনপির ২৭ দফা রূপরেখাকে ‘হাস্যকর’ হিসেবে দেখছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

দলটির নেতারা বলছেন, বিএনপি-জামায়াত রাষ্ট্রকে ধ্বংস করেছে। এখন আবার তারাই রাষ্ট্রের মেরামতের কথা বলছে। এখন দেশের সবকিছুই ভালো আছে। তাই মেরামতের কিছু নেই।

সোমবার বিকালে ঢাকার গুলশানের ওয়েস্টিন হোটেলের বলরুমে এক বিশেষ সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন রাষ্ট্র মেরামতে ২৭ দফা রূপরেখা উপস্থাপন করেন।

এসময় যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর বিএনপি সমমনা দলের রাজনীতিবিদ, বিভিন্ন পেশাজীবী ও সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।

তবে এর আগেই সকালে বিএনপির রূপরেখা নিয়ে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আর দুপুরে বক্তব্য আসে দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদের।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি-জামায়াত রাষ্ট্রকে ধ্বংস করে এখন তারাই আবার মেরামতের কথা বলে, যেটা হাস্যকর। বিএনপি-জামায়াত রাষ্ট্রকে ধ্বংস করেছে, আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে তা মেরামত করেছেন।’

যারা (বিএনপি) রাষ্ট্রকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে তারা কী করে দেশের মেরামত করে প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘দেশ মেরামত করেছেন শেখ হাসিনা। বিএনপির আমল থেকে এখন সব কিছু ভালো আছে। দেশের মধ্যে যা মেরামত, তা আওয়ামী লীগই করছে।’

অন্যদিকে বিএনপি দেশে ‘মার্শাল ডেমোক্রেসি’ আনতে চায় কি না প্রশ্ন রাখেন হাছান মাহমুদ। তিনি বলেন, ‘বিএনপি যে রাষ্ট্র সংস্কারের কথা বলছে, দেশকে তারা জিয়াউর রহমানের মার্শাল ডেমোক্রেসিতে নিয়ে যেতে চায় কি না সেটিই হচ্ছে আমার প্রশ্ন।’

‘আসলে যাদের জন্ম অগণতান্ত্রিকভাবে, তারা যখন রাষ্ট্র সংস্কারের কথা বলে তখন মানুষ ভাবে বিএনপি আবার মার্শাল ডেমোক্রেসি ফিরিয়ে আনতে চায়’—যোগ করেন তথ্যমন্ত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

‘রাষ্ট্র মেরামতে’ বিএনপির ২৭ দফা রূপরেখা যেভাবে দেখছে আ.লীগ

আপডেট টাইম : ০১:১২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২