ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

রাজপথ আওয়ামী লীগের দখলে, মোড়ে মোড়ে মহড়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২
  • ২২৪ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর বিভিন্ন রাজপথ এবং অলিগলি নিজেদের দখলে রেখেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার সরেজমিনে দেখা যায় সকাল থেকে দলবেঁধে বিভিন্ন মোড়ে অবস্থান নেয় ক্ষমতাসীনরা।  প্রায় প্রতিটি থানা-ওয়ার্ডে মিছিল করেছেন নেতাকর্মীরা। পিকআপ এবং মোটরসাইকেল নিয়ে মহড়াও দেন তারা।

‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘বিএনপির দালালরা হুঁশিয়ার, সাবধান’- এসব নানা স্লোগান দিতে শোনা যায় তাদের।

সকাল ৭টা থেকে আওয়ামী লীগের সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় এবং ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থান করছেন দলটির কেন্দ্রীয় নেতারা। এছাড়া মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ও যুবলীগের নেতারা সতর্ক অবস্থান করছেন।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ কেন্দ্রীয় ও নগর নেতারা উপস্থিত রয়েছেন। যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ, প্রচার সম্পাদক জয়দেব নন্দী উপস্থিত আছেন।

এদিকে ঢাকার বিভিন্ন থানা ওয়ার্ডেও আওয়ামী লীগের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন। শনিবার সকালে রাজানীর কদমতী থানা আওয়ামী  লীগের নেতাকর্মীরা মিছিল করেছেন।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৯ নং ওয়ার্ড কাউন্সিলর আকাশ কুমার ভৌমিকে নেতৃত্বে মিছিলে ৫৮ নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম সাইজুল,  থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি তাজুল ইসলাম তাজু, অর্থ সম্পাদক ফজলুল হক ফজু, শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ওমর ফারুক, কদমতলী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিহাদ মাতুব্বর, থানা তাঁতী লীগের সভাপতি মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল কায়উম প্রমুখ।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি রাজধানীর পোস্তগোলা,  ধোলাইপার, ঢাকা ম্যাসসহ বিভিন্ন এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করেন।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন মোড়ে মিছিল ও শোডাউন করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সভাপতি সাবিনা আক্তার তুহিনের নেতৃত্বে মিরপুরের মাজার গেটে সকাল থেকে অবস্থান করছেন সংগঠনটির নেতাকর্মীরা।

বংশাল, সূত্রাপুর ও চকবাজার, ডেমরা, ওয়ারিতে বিক্ষোভ মিছিল হয়েছে। মিরপুরের সবগুলো এলাকায় মূল সড়কসহ বিভিন্ন পাড়া মহল্লায় বিক্ষোভ করেছেন সংগঠনটির বিপুল সংখ্যক নেতাকর্মী। ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান সজল মোল্লার নেতৃত্বে বিক্ষোভ মিছিল শেষে সর্তক অবস্থান নেন।

ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপনের নেতৃত্বে ঢাকা-৫ নির্বাচনী আসনের বিভিন্ন স্থানে মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এ বিভিন্ন থানা-ওয়ার্ডে মিছিল হয়েছে।

রাজধানীর বিভিন্ন পয়েন্টে সকাল থেকে মহড়া দিয়েছে ছাত্রলীগ। কেন্দ্রীয় ও মহানগর কমিটি না থাকায় বিক্ষিপ্তভাবে কেন্দ্র ও শাখাগুলোর নেতা ও প্রার্থীদের নেতৃত্বে মোটরসাইকেল মহড়া, বিভিন্ন স্পটে অবস্থান বা কোথাও কোথাও মিছিল করতে দেখা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

রাজপথ আওয়ামী লীগের দখলে, মোড়ে মোড়ে মহড়া

আপডেট টাইম : ০২:১২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২