ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

কুমিল্লা দক্ষিণ জেলা আ.লীগের নেতৃত্বে কামাল-মুজিব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৩১:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২
  • ১৯০ বার

হাওর বার্তা ডেস্কঃ আবারও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতৃত্ব পেয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা হাইস্কুল মাঠে দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে নতুন সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে তাদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

কাউন্সিলর এবং ডেলিগেটদের সম্মতিতেই কমিটির নতুন সভাপতির নাম ঘোষণা করা হয়। যদিও সভাপতি পদের জন্য প্রার্থী ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। কমিটির অন্য সদস্যদের নাম সংগ্রহ শেষে পরবর্তীতে তা ঘোষণা করা হবে জানান শেখ সেলিম।

বৃহস্পতিবার সকাল থেকেই টান টান উত্তেজনায় সম্মেলন অনুষ্ঠিত হয়। দেরি করে আসায় সম্মেলনের মাঠে প্রবেশ করতে পারেননি স্থানীয় সরকার মন্ত্রীর অনুসারীরা। তারা সম্মেলনের মাঠের পাশে সড়কে অবস্থান নিয়ে ‘তাজু ভাই তাজু ভাই’ বলে স্লোগান দিতে থাকলে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের অনুসারীরাও মাঠ থেকে ‘কামাল ভাই কামাল ভাই’ বলে স্লোগান দিতে থাকেন। এতে পরিবেশ খানিকটা উত্তপ্ত হয়। পরে দলের কেন্দ্রীয় নেতারা মঞ্চে প্রবেশ করার পর পরিবেশ শান্ত হয়ে যায়। উভয়পক্ষ স্লোগান বন্ধ করে দেয়।

এর আগে ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছিল। সেবারও সভাপতি পদে তৎকালীন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে সভাপতি এবং রেলমন্ত্রী মুজিবুল হক মুজিবকে সাধারণ সম্পাদক করা হয়েছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

কুমিল্লা দক্ষিণ জেলা আ.লীগের নেতৃত্বে কামাল-মুজিব

আপডেট টাইম : ০১:৩১:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২