ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

চেয়ারম্যান পদে স্বামী-স্ত্রীর মনোনয়নপত্র দাখিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৩:১২ পূর্বাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২
  • ৩১৫ বার

হাওর বার্তা ডেস্কঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বামী-স্ত্রী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- নূরপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. মুখলিছ মিয়া ও স্ত্রী মাসুমা আক্তার।

বৃহস্পতিবার দুজনেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ মনিরুজ্জামানের কাছে মনোনয়নপত্র জমা দেন।

২০১৭ সালে আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করে বিজয়ী হন মো. মুখলিছ মিয়া। এবারের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান নূরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সেবন মিয়া।

বর্তমান চেয়ারম্যান মো. মুখলিছ মিয়া দলীয় মনোনয়ন বঞ্চিত হন। তাই তিনি বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানান।

এদিকে নির্বাচনে স্বামী-স্ত্রীর চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দাখিলের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা।

স্ত্রীর মনোনয়নপত্র দাখিলের বিষয়ে মো. মুখলিছ মিয়া বলেন, আমার বিরুদ্ধে বহু আগে থেকেই একটি মহল ষড়যন্ত্র করে আসছে। ষড়যন্ত্রের কারণে আমি নির্বাচন করতে না পারলে আমার স্ত্রী নির্বাচন করবেন। যদি বাছাইকালে কোনো সমস্যা না হয়, তাহলে আমার স্ত্রী মাসুমা আক্তার প্রার্থিতা প্রত্যাহার করে নেবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

চেয়ারম্যান পদে স্বামী-স্ত্রীর মনোনয়নপত্র দাখিল

আপডেট টাইম : ১২:২৩:১২ পূর্বাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২