ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

আগামী রোববার দেশে ফিরছেন রওশন এরশাদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২
  • ২৩২ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ থাইল্যান্ডের ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা শেষে আগামী রোববার (২৭ নভেম্বর) বাংলাদেশে ফিরে আসছেন।

বুধবার (২৩ নভেম্বর) রওশন এরশাদের একান্ত সচিব এ কে এম আবদুর রহিম ভূঞা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্থানীয় সময় সকাল ১০টা ৩৫ মিনিটে থাই এয়ারওয়েজের বিমানযোগে থাইল্যান্ডের ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে দুপুর ১২টা ১০ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।

এসময় তার দীর্ঘ চিকিৎসাকালে সঙ্গে অবস্থানকারী ছেলে রাহগীর আল মাহি (সাদ) এরশাদ ও পুত্রবধূ মাহিমা এরশাদ উপস্থিত থাকবেন।

এর আগে বিরোধীদলীয় নেতা ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট অধিবেশনে যোগদান শেষে গত ৫ জুলাই চিকিৎসার উদ্দেশে থাইল্যান্ডের ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালের উদ্দেশে যাত্রা করেন। প্রায় পাঁচ মাস চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে দেশে ফিরছেন রোববার।

তার অসুস্থতা ও চিকিৎসাকালীন সময়ে আরোগ্য কামনায় দোয়া ও প্রার্থনা করার জন্য দলীয় নেতা-কর্মী, শুভানুধ্যায়ী ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

আগামী রোববার দেশে ফিরছেন রওশন এরশাদ

আপডেট টাইম : ০২:১২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২