ঢাকা ১১:০৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

অল্প বয়সেও পড়তে পারে চোখে ছানি, বুঝবেন যেভাবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২
  • ২৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ মানব দেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ চোখ। যার চোখ নেই, তার দুনিয়ার অন্ধকার। যাদের চোখ আছে, তারাও নানা কারণে হারিয়ে ফেলতে পারে চোখের দৃষ্টি। তার মধ্যে অন্যতম চোখে ছানি পড়া। অবহেলা করলে এই রোগে সম্পূর্ণ নষ্ট হতে পারে দৃষ্টিশক্তি।

অনেকেই ভাবেন, বয়স ৬০ পেরোলে তবেই চোখে ছানি পড়তে পারে। তবে চিকিৎসকরা বলছেন, অল্প বয়সেও এই সমস্যা হতে পারে।

কেন অল্প বয়সেও দেখা দিতে পারে ছানির সমস্যা?

১। ডায়াবেটিস বা মধুমেহ থাকলে কম বয়সে ছানি পড়ার ঝুঁকি বাড়ে।

২। সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে অনেক সময় চোখের লেন্স ঝাপসা হয়ে যেতে পারে।

৩। কারও যদি বংশে এই সমস্যা থাকে, তবে অনেক সময় অল্প বয়সে ছানি পড়ার আশঙ্কা থাকে।

৪। অল্প বয়সে ছানি পড়ার আর একটা বড় কারণ ‘অ্যাটোপিক ডার্মাটাইটিস’। এটা এক ধরনের অ্যালার্জি। চোখের পেশির কার্যক্ষমতা কমে গেলেও দেখা দিতে পারে ছানির অসুখ।

৫। যাদের চোখে খুব বেশি ‘মাইনাস পাওয়ার’ থাকে অর্থাৎ মায়োপিয়া থাকে তাদের চোখেও ছানি পড়ার সমস্যা দেখা দিতে পারে। রাতকানা রোগ থাকলেও কম বয়সে ছানি পড়ার ঝুঁকি বেশি।

ছানি পড়েছে বোঝার উপায় এবং করণীয়

ছানি প্রতিরোধ করার বিশেষ কোনো উপায় নেই। তবে ছানি পড়লে অধিকাংশ ক্ষেত্রেই অস্ত্রোপচারের মাধ্যমে আরোগ্য সম্ভব। তাই অল্প থাকতেই চিনতে হবে ছানির উপসর্গ।

সাধারণত ছানি পড়লে সব কিছু নিষ্প্রভ লাগে। ‘কনট্রাস্ট ভিশন’ কমে যায়, ধূসর লাগে। বিশেষ করে অল্প আলোয় দেখতে খুব অসুবিধা হয়। আবার রাতে জোরাল আলো চোখে পড়লেও খুব কষ্ট হয়। তাই চোখে সমস্যা হলেই অবিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

অল্প বয়সেও পড়তে পারে চোখে ছানি, বুঝবেন যেভাবে

আপডেট টাইম : ১২:৩৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২