ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

এ অবস্থা থাকলে দেশে ভয়াবহ দুর্ভিক্ষের বিপর্যয় সৃষ্টি হতে পারে: জিএম কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২
  • ২১১ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় সংসদে বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের দেশের বর্তমান অর্থনৈতিক দুরাবস্থা আর সংকটের ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন,এ অবস্থা অব্যাহত থাকলে দেশ ভয়াবহ দুর্ভিক্ষের মতো বড় ধরনের বিপর্যয় সৃষ্টি হতে পারে। সে কারনে দেশের মানুষকে বাঁচাতে সরকারকে এগিয়ে আসার আহবান জানান। বর্তমানে চলমান বড় বড় মেগা প্রকল্প গুলো বন্ধ করার আহবান জানিয়ে বলেন, টাকার সংস্থান করতে হবে আর দেশের মানুষকে বাঁচাতে হবে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) রংপুর মহানগর জাতীয় পার্টি ত্রি-বার্ষিক সম্মেলনে এসে দুপুরে নগরীর দর্শনা এলাকায় জাপার প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান এইচ এম এরশাদের কবর জিয়ারত ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন,দেশের যে ভয়াবহ অবস্থা তাতে করে সরকারকে এখনই প্রস্তুতি নিয়ে এগিয়ে আসতে হবে। তা নাহলে মুল্যর্স্ফীতি যেভাবে হচ্ছে সাধারন মানুষের জীবন যাত্রা ভয়াবহ আকার ধারন করেছে তাদের দুবেলা খাবার জোগাড় করা অসম্ভব হয়ে পড়েছে।

জাতীয় পার্টীর ভাঙ্গনের ব্যাপারে তিনি আরো বলেন, জাতীয় পার্টি বিভক্ত হয়নি বরং দলের নাম ব্যবহার করে কিছু মানুষ বিভ্রান্ত করার চেষ্টা করছে তাদের কথার কোন গুরুত্ব নেই। আমরা ওই সব কথার কোন গুরুত্ব দেইনা এবং আমরা উদ্বিগ্ন নই।

এর আগে সাবেক চেয়ারম্যান এরশাদের কবর জিয়ারত করেন এবং ফাতেহা পাঠ করেন।

এ সময় জাপার কো চেয়ারম্যান ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ মহাসচিব মুজিবুল হক চুন্নু,মহানগর সভাপতি রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা সাধারন সম্পাদক এস এম ইয়াসির সহ মহানগর ও জেলা জাপার বিপুল সংখ্যক নেতা কর্মী সেখানে উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

এ অবস্থা থাকলে দেশে ভয়াবহ দুর্ভিক্ষের বিপর্যয় সৃষ্টি হতে পারে: জিএম কাদের

আপডেট টাইম : ০৯:৪৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২