ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

সেরা ১০ ভারতীয় ছবির প্রথম তিনটিই বাংলা, তালিকার শীর্ষে সত্যজিতের ‘পথের পাঁচালী’

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৫:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২
  • ২২৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে প্রথম দশটি ছবির তিনটি বাংলা। শুধু তা-ই নয়, এই তিনটি ছবির পরিচালক বাংলা চলচ্চিত্রের ‘ত্রিমূর্তি’ সত্যজিৎ-ঋত্বিক-মৃণাল। সম্প্রতি ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম ক্রিটিকস (এফআইপিআরএসসিআই)-এর ‘ইন্ডিয়া চ্যাপ্টার’ একটি মতগ্রহণ-সমীক্ষা চালিয়েছিল। সেখানে সমালোচকদের মতামতের ভিত্তিতেই উঠে এসেছে এই তিন পরিচালকের তিনটি ছবির নাম।

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-কেই ভারতীয় সিনেমার ইতিহাসে এখনও পর্যন্ত সেরা ছবি বলে চিহ্নিত করেছেন মতদাতারা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে ১৯৫৫ সালে সত্যজিৎ তাঁর প্রথম ছবিটি তৈরি করেন। ‘পথের পাঁচালী’ সেই সময়ের ভারতীয় ছবির যাবতীয় ব্যাকরণ থেকেই যেন বেরিয়ে যায়। এই ছবির মাধ্যমেই ‘নিওরিয়্যালিজম’-এর জগতে পা রাখে ভারতীয় সিনেমা। সত্যজিতের এই কাজের আন্তর্জাতিক স্বীকৃতি মিলতে দেরি হয়নি। প্রসঙ্গত, ২০২২ সালটি সত্যজিতের জন্মশতবর্ষ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

সেরা ১০ ভারতীয় ছবির প্রথম তিনটিই বাংলা, তালিকার শীর্ষে সত্যজিতের ‘পথের পাঁচালী’

আপডেট টাইম : ১২:৩৫:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২